নন্দিত টিভি
ই-পেপার
১৭ নভেম্বর ২০২৬
মঙ্গলবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | নন্দিত টিভি সংস্করণ
সোনারগাঁয়ে ইউএনও আসিফ আল জিনাতকে চট্টগ্রাম বিভাগে বদলী

সোনারগাঁয়ে ইউএনও আসিফ আল
জিনাতকে চট্টগ্রাম বিভাগে বদলী
মোঃ নুর নবী জনি:
১৭ নভেম্বর ২০২৬

নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাতকে চট্টগ্রাম বিভাগে বদলি করা হয়েছে।সোমবার (১৬ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার সিনিয়র সহকারী সচিব মো. বরমান হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা আসিফ আল জিনাতকে (পরিচিতি নম্বর- ১৮৫২১) চট্টগ্রাম বিভাগে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে পদায়নের জন্য সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।

এতে আরও উল্লেখ করা হয়, উপজেলা নির্বাহী অফিসার হিসেবে ন্যস্তকৃত কর্মকর্তাকে পদায়নের পর তাঁর নিজ অধিক্ষেত্রে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনের জন্য ‘দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর, ১৮৯৮’ (The Code of Criminal Procedure, 1898)-এর ১৪৪ ধারার ক্ষমতা অর্পণ করা হলো।

জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

নন্দিত টিভি
নন্দিত টিভি
প্রিন্ট এর তারিখঃ ১৮ নভেম্বর, ২০২৬, ০১:১০ এএম  ||  প্রকাশের তারিখঃ ১৭ নভেম্বর, ২০২৬, ০১:০৪ পিএম

সোনারগাঁয়ে ইউএনও আসিফ আল জিনাতকে চট্টগ্রাম বিভাগে বদলী

দেশ ও জনপদ
মোঃ নুর নবী জনি
সোনারগাঁয়ে ইউএনও আসিফ আল জিনাতকে চট্টগ্রাম বিভাগে বদলী

নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাতকে চট্টগ্রাম বিভাগে বদলি করা হয়েছে।সোমবার (১৬ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার সিনিয়র সহকারী সচিব মো. বরমান হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা আসিফ আল জিনাতকে (পরিচিতি নম্বর- ১৮৫২১) চট্টগ্রাম বিভাগে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে পদায়নের জন্য সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।

এতে আরও উল্লেখ করা হয়, উপজেলা নির্বাহী অফিসার হিসেবে ন্যস্তকৃত কর্মকর্তাকে পদায়নের পর তাঁর নিজ অধিক্ষেত্রে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনের জন্য ‘দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর, ১৮৯৮’ (The Code of Criminal Procedure, 1898)-এর ১৪৪ ধারার ক্ষমতা অর্পণ করা হলো।

জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

নন্দিত টিভি

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।