নন্দিত টিভি
ই-পেপার
১৬ নভেম্বর ২০২৬
সোমবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | নন্দিত টিভি সংস্করণ
তিন দিনের সফরে ভারতে উইলিয়াম-কেট, সূচিতে মোদির সঙ্গে বৈঠক

তিন দিনের সফরে ভারতে উইলিয়াম-কেট,
সূচিতে মোদির সঙ্গে বৈঠক
অনলাইন ডেস্ক:
১৬ নভেম্বর ২০২৬

তিন দিনের সরকারি সফরে ভারতে পৌঁছেছেন ব্রিটেনের প্রিন্স উইলিয়াম ও প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন। সফরের অংশ হিসেবে বুধবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তাদের বৈঠক হওয়ার কথা রয়েছে। শেষ মুহূর্তে রাজকীয় সফরের কর্মসূচিতে এই বৈঠক যুক্ত করা হয়েছে।এর আগে ২০১৬ সালে ভারত সফরের সময় মোদির সঙ্গে সাক্ষাৎ করেছিলেন উইলিয়াম ও কেট। চার বছর পর এই প্রথম একসঙ্গে বিদেশ সফরে গেলেন ব্রিটিশ রাজপরিবারের এই দম্পতি। ক্যান্সারের চিকিৎসার কারণে কেটের বিদেশ সফর সীমিত থাকলেও এবার স্বামীর সঙ্গে একাধিক অনুষ্ঠানে অংশ নিচ্ছেন তিনি।

সফরের অন্যতম আকর্ষণ প্রিন্স উইলিয়ামের প্রতিষ্ঠিত ‘আর্থশট প্রাইজ’ আয়োজন। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় উদ্ভাবনী সমাধান তুলে ধরার স্বীকৃতি হিসেবে পাঁচটি প্রকল্পকে ১০ লাখ পাউন্ড করে পুরস্কার দেওয়া হবে।ভারতে পৌঁছানোর প্রথম দিনেই কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারের সঙ্গে দেখা করেন উইলিয়াম ও কেট। পরে মুম্বাইয়ের ব্যালার্ড এস্টেট এলাকায় স্থানীয়দের সঙ্গে শচীনের সঙ্গে গলি ক্রিকেটেও অংশ নেন তারা।

প্রিন্স উইলিয়াম জানান, গত ছয় বছরে আর্থশট প্রাইজে ভারতের অবদান উল্লেখযোগ্য। অন্য যেকোনো দেশের তুলনায় ভারত থেকে সবচেয়ে বেশি প্রকল্প চূড়ান্ত তালিকায় স্থান পেয়েছে এবং পুরস্কার জিতেছে।সফরকালে পরিবেশ সংরক্ষণ, তরুণ পরিবার এবং বলিউড চলচ্চিত্রশিল্প-সংশ্লিষ্ট বিভিন্ন আয়োজনে অংশ নেবেন এই দম্পতি। আর্থশট প্রাইজের মনোনীত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে বৈদ্যুতিক রিকশার ব্যবহার বাড়ানো এবং দ্রুত দাবানল শনাক্তের প্রযুক্তি।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন বলিউড নির্মাতা করণ জোহর। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবে ব্যান্ড ‘টেক দ্যাট’। অতিথিদের তালিকায় রয়েছেন অভিনেতা রামি মালেক ও অস্ট্রেলীয় পরিবেশবিদ রবার্ট আরউইন।রবার্ট আরউইন বলেন, মুম্বাইয়ে পরিবেশ রক্ষার বিপুল সম্ভাবনা রয়েছে। শহরটির তরুণদের পরিবেশ নিয়ে কাজ করার আগ্রহকে কাজে লাগাচ্ছে আর্থশট প্রাইজ।

নন্দিত টিভি
নন্দিত টিভি
প্রিন্ট এর তারিখঃ ১৭ নভেম্বর, ২০২৬, ০৬:৩৩ এএম  ||  প্রকাশের তারিখঃ ১৬ নভেম্বর, ২০২৬, ০৫:৩৬ পিএম

তিন দিনের সফরে ভারতে উইলিয়াম-কেট, সূচিতে মোদির সঙ্গে বৈঠক

আন্তর্জাতিক
অনলাইন ডেস্ক

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।