সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে ভারত আনুষ্ঠানিকভাবে কোনো শর্ত দেয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেছেন, শেখ হাসিনা ইস্যুর চেয়ে বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক অনেক বেশি গুরুত্বপূর্ণ।সোমবার (১৬ নভেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
শামা ওবায়েদ বলেন, অন্য যেকোনো আসামির মতো শেখ হাসিনাকেও দেশে ফিরে এসে সাজা ভোগ করতে হবে। তাঁকে ফেরত আনার বিষয়ে ভারত সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক শর্ত দেওয়া হলে বাংলাদেশ সরকার তা বিবেচনা করবে।তবে এ বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন খবরকে গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তাঁর বক্তব্য, ভারত আনুষ্ঠানিকভাবে কোনো শর্ত জানায়নি।
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে ভারতের রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা থাকলেও এ বিষয়ে এখন পর্যন্ত দেশটির সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো শর্ত আসেনি বলে জানান তিনি।দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন শামা ওবায়েদ। তাঁর অভিযোগ, অতীতে আওয়ামী লীগ দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে এবং বর্তমানে একই ধরনের কর্মকাণ্ড করছে দলটি।