নন্দিত টিভি
ই-পেপার
১৬ নভেম্বর ২০২৬
সোমবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | নন্দিত টিভি সংস্করণ
দেশব্যাপী ফ্যাসিবাদী শক্তির সহিংসতা ও অগ্নিসংযোগের প্রতিবাদে ইবিতে র‌্যালি-সমাবেশ

দেশব্যাপী ফ্যাসিবাদী শক্তির সহিংসতা ও
অগ্নিসংযোগের প্রতিবাদে ইবিতে র‌্যালি-সমাবেশ
এ এইচ এম মুজাহিদ:
১৬ নভেম্বর ২০২৬

দেশব্যাপী ফ্যাসিবাদী শক্তির অগ্নিসংযোগ, সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে র‌্যালি ও সমাবেশ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সচেতন শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা। সোমবার (১৬ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবনের সামনে থেকে এ প্রতিবাদ কর্মসূচি শুরু হয়।র‌্যালিটি অনুষদ ভবনের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বগুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

র‍্যালিতে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ আবদুল্লাহর সভাপতিত্বে উপস্থিত ছিলেন ইবির আইআইইআর-এর পরিচালক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মো: নাজিমুদ্দিন, সাবেক ছাত্র-উপদেষ্টা অধ্যাপক ড. ওবাইদুল ইসলাম, আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. নাসিরউদ্দিন মিঝি, আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আকতার হোসেন, দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আবদুল করিম, বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মিনাতুল করিম, আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মো: কামরুল হাসান এবং অধ্যাপক ড. মফিজুল ইসলাম , পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক মো: মোয়াজ্জেম হোসেন সহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

সমাবেশে অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান বলেন, যারা ১৭ বছর ধরে বাংলাদেশের মানুষের ওপর জুলুম-নির্যাতন, হত্যা, গুম ও সন্ত্রাস চালিয়েছে, জুলাইয়ের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে ৫ আগস্ট ক্ষমতা ছেড়ে পালাতে বাধ্য হয়েছিল, তারা আবারও সংগঠিত হয়ে দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার চেষ্টা করছে। এর প্রতিবাদেই আজকের এই কর্মসূচি।

তিনি বলেন, জুলাইয়ের আন্দোলনে দেড় হাজারের বেশি মানুষ জীবন দিয়েছেন। হাজার হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করেছেন। আহতদের অনেকে এখনো হাসপাতালের বিছানায় যন্ত্রণায় কাতরাচ্ছেন। অথচ সেই গণহত্যার সঙ্গে জড়িত গোষ্ঠী অনুতপ্ত না হয়ে আবারও অগ্নিসংযোগ, বোমা বিস্ফোরণ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে দেশে ফিরে আসার স্বপ্ন দেখছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, যারা এসব সন্ত্রাসী কর্মকাণ্ডে উসকানি দিচ্ছে এবং প্ররোচনা দিচ্ছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। শিক্ষক-শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করতে প্রশাসনকে আন্তরিক ভূমিকা রাখা প্রয়োজন।

সমাবেশে শিক্ষার্থী আব্দুল সামাদ বলেন, বিগত ১৭ বছর ধরে সাধারণ মানুষ ও সচেতন নাগরিকদের ওপর নির্যাতন, হত্যা ও বিভিন্ন দমন-পীড়ন চালানো হয়েছে। ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে এসব কর্মকাণ্ডের অবসান ঘটানো হলেও সংশ্লিষ্ট গোষ্ঠী আবারও নতুনভাবে দেশবিরোধী কর্মকাণ্ড ও অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছে। নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ড, সন্ত্রাস ও নাশকতার বিরুদ্ধে সাধারণ ছাত্র-জনতাকে আরও সাহসী ও সোচ্চার হতে হবে। এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ গড়ে তুলতে হবে।

নন্দিত টিভি
নন্দিত টিভি
প্রিন্ট এর তারিখঃ ১৭ নভেম্বর, ২০২৬, ০৬:৩৩ এএম  ||  প্রকাশের তারিখঃ ১৬ নভেম্বর, ২০২৬, ০৩:৫৪ পিএম

দেশব্যাপী ফ্যাসিবাদী শক্তির সহিংসতা ও অগ্নিসংযোগের প্রতিবাদে ইবিতে র‌্যালি-সমাবেশ

ক্যাম্পাস
এ এইচ এম মুজাহিদ

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।