নন্দিত টিভি
ই-পেপার
১৬ নভেম্বর ২০২৬
সোমবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | নন্দিত টিভি সংস্করণ
দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবার ৪০০! টেস্টে ইতিহাস গড়ল বাংলাদেশ

দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবার ৪০০!
টেস্টে ইতিহাস গড়ল বাংলাদেশ
অনলাইন ডেস্ক:
১৬ নভেম্বর ২০২৬

দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে বাংলাদেশ। জোহানেসবার্গ টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনেই দলীয় ৪০০ রানের মাইলফলক স্পর্শ করেছে সফরকারীরা। এর মধ্য দিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদেরই মাটিতে টেস্টে প্রথমবারের মতো ৪০০ রান করার কৃতিত্ব অর্জন করল টাইগাররা।

তবে ঐতিহাসিক এই মাইলফলক ছোঁয়ার পরপরই শেষ উইকেট হারায় বাংলাদেশ। ফলে প্রথম ইনিংসে ৪০০ রান তুলে অলআউট হয় নাজমুল হোসেন শান্তর দল। এরপর মধ্যাহ্নবিরতিতে যায় দুই দল।

জোহানেসবার্গের এই মাঠে প্রথম ইনিংসে ৩২০ রানের বেশি করে কোনো দল এখন পর্যন্ত পরাজিত হয়নি। পরিসংখ্যান বলছে, এই স্টেডিয়ামে প্রথম ইনিংসে ৩২০ রানের বেশি করা দল ১২ বার জয় পেয়েছে। এ ছাড়া সাতটি ম্যাচ হয়েছে ড্র।এমন পরিসংখ্যান বাংলাদেশের জন্য বাড়তি আত্মবিশ্বাসের কারণ হতে পারে। প্রথম ইনিংসে ৪০০ রান তুলে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার সামনে বড় লক্ষ্য দাঁড় করিয়েছে সফরকারীরা।জোহানেসবার্গে বাংলাদেশের এই অর্জন দেশের টেস্ট ক্রিকেট ইতিহাসে একটি উল্লেখযোগ্য মাইলফলক হয়ে থাকল।

নন্দিত টিভি
নন্দিত টিভি
প্রিন্ট এর তারিখঃ ১৭ নভেম্বর, ২০২৬, ০৬:৩৩ এএম  ||  প্রকাশের তারিখঃ ১৬ নভেম্বর, ২০২৬, ০৩:৪১ পিএম

দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবার ৪০০! টেস্টে ইতিহাস গড়ল বাংলাদেশ

খেলাধুলা
অনলাইন ডেস্ক
দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবার ৪০০! টেস্টে ইতিহাস গড়ল বাংলাদেশ

দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে বাংলাদেশ। জোহানেসবার্গ টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনেই দলীয় ৪০০ রানের মাইলফলক স্পর্শ করেছে সফরকারীরা। এর মধ্য দিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদেরই মাটিতে টেস্টে প্রথমবারের মতো ৪০০ রান করার কৃতিত্ব অর্জন করল টাইগাররা।

তবে ঐতিহাসিক এই মাইলফলক ছোঁয়ার পরপরই শেষ উইকেট হারায় বাংলাদেশ। ফলে প্রথম ইনিংসে ৪০০ রান তুলে অলআউট হয় নাজমুল হোসেন শান্তর দল। এরপর মধ্যাহ্নবিরতিতে যায় দুই দল।

জোহানেসবার্গের এই মাঠে প্রথম ইনিংসে ৩২০ রানের বেশি করে কোনো দল এখন পর্যন্ত পরাজিত হয়নি। পরিসংখ্যান বলছে, এই স্টেডিয়ামে প্রথম ইনিংসে ৩২০ রানের বেশি করা দল ১২ বার জয় পেয়েছে। এ ছাড়া সাতটি ম্যাচ হয়েছে ড্র।এমন পরিসংখ্যান বাংলাদেশের জন্য বাড়তি আত্মবিশ্বাসের কারণ হতে পারে। প্রথম ইনিংসে ৪০০ রান তুলে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার সামনে বড় লক্ষ্য দাঁড় করিয়েছে সফরকারীরা।জোহানেসবার্গে বাংলাদেশের এই অর্জন দেশের টেস্ট ক্রিকেট ইতিহাসে একটি উল্লেখযোগ্য মাইলফলক হয়ে থাকল।

নন্দিত টিভি

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।