নন্দিত টিভি
ই-পেপার
১৬ নভেম্বর ২০২৬
সোমবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | নন্দিত টিভি সংস্করণ
নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার মাহফিলে আসতে বাধা নেই; প্রশাসনের কঠোর নিরাপত্তা

নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার মাহফিলে আসতে
বাধা নেই; প্রশাসনের কঠোর নিরাপত্তা
বন্দর প্রতিনিধি:
১৬ নভেম্বর ২০২৬

সব জল্পনা-কল্পনা ও স্থানীয় আলেম-ওলামাদের একাংশের আপত্তির অবসান ঘটিয়ে অবশেষে নারায়ণগঞ্জের বন্দরে তাফসিরুল কুরআন মাহফিলে আসছেন ইসলামি চিন্তাবিদ ও সংসদ সদস্য মাওলানা মুফতি আমির হামজা। সোমবার (১৬ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এক রুদ্ধদ্বার বৈঠক শেষে প্রশাসন ও স্থানীয় নেতৃবৃন্দের পক্ষ থেকে এই সিদ্ধান্ত জানানো হয়।

​আজ ১৬ নভেম্বর সোমবার রাতে বন্দরের দক্ষিণ লক্ষণখোলার ঐতিহাসিক পৌরসভা ফুটবল খেলার মাঠে এই তাফসির মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মুফতি আমির হামজার আগমনকে কেন্দ্র করে স্থানীয় আলেম-ওলামাদের একাংশ আপত্তি তুললে এলাকায় অসন্তোষ ও উত্তেজনার সৃষ্টি হয়। উদ্ভূত পরিস্থিতি নিরসনে সোমবার দুপুরে জেলা প্রশাসক রায়হান কবিরের সভাপতিত্বে তাঁর কার্যালয়ে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন পুলিশ সুপার হাবিবুর রহমান, হেফাজতে ইসলামের নায়েবে আমীর মাওলানা আবদুল আউয়াল, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য মাওলানা মাঈনউদ্দিন আহমদ এবং মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

​বৈঠক শেষে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালামের রাজনৈতিক সচিব আবুল কাউসার আশা সাংবাদিকদের বলেন, “আমরা সকলে গত ১৭ বছর নির্যাতিত হয়েছি। এখন আমরা সবাই একমত হয়েছি যে মাহফিলটি সুন্দরভাবে অনুষ্ঠিত হবে। এই মাহফিলে আমির হামজা সাহেব তাঁর বক্তব্যে আলেম-ওলামাদের নিয়ে পূর্বের মন্তব্যের বিষয়টি খোলাসা করে সকলের মনের কষ্ট দূর করে দেবেন। আমরা আশা করি তাঁর বক্তব্যে সকল আলেম-ওলামা খুশি হবেন। এটি ইসলামের বিজয় ও সৌন্দর্য।

এর আগে মাহফিল আয়োজন নিয়ে আপত্তি জানিয়েছিলেন স্থানীয় হেফাজতে ইসলাম ও খেলাফত মজলিসের নেতৃবৃন্দ। জেলা হেফাজতের সেক্রেটারি মাওলানা জাকির হোসেন কাসেমী বলেছিলেন, “আমরা মাহফিলের বিপক্ষে নই, তবে কোনো বিতর্কিত বক্তাকে মেনে নেব না। এলাকার পরিবেশ নষ্ট হলে তার দায় প্রশাসনকেই নিতে হবে।”

​অন্যদিকে, মহানগর খেলাফত মজলিসের সভাপতি হাফেজ কবির হোসেন অভিযোগ করেছিলেন, “বিতর্কিত বক্তব্য দিয়ে এলাকার শান্তি বিনষ্ট হতে আমরা দিতে পারি না। তাছাড়া অনুমতি ছাড়াই পোস্টারে অনেকের নাম ব্যবহার করা হয়েছে, যা ইসলাম সমর্থন করে না।

বিভিন্ন মহলের নেতিবাচক প্রতিক্রিয়ার কারণে মাহফিল আয়োজন নিয়ে কিছুটা চ্যালেঞ্জের মুখে পড়েছিল নারায়ণগঞ্জ জামায়াতে ইসলামী। তবে সব বাধা উপেক্ষা করে মাহফিল সফল করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেন দলটির নেতাকর্মীরা। এর আগে রোববার (১৫ নভেম্বর) বিকেলে মাহফিলের মাঠ ও প্রস্তুতি পরিদর্শন করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক আমীর মাওলানা মইনুদ্দিন আহমাদ। তিনি বলেন, “আমির হামজার আগমন উপলক্ষে এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। আমরা সবাইকে নিয়ে মাহফিল উপভোগ করতে চাই।”

​আয়োজক সূত্রে জানা গেছে, সোহাগপুর টেক্সটাইল মিলস লিমিটেডের পরিচালক ইসহাক খানের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য এই মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর আমীর মাওলানা আবদুল জব্বার। এছাড়া মাহফিলের সার্বিক সহযোগিতায় রয়েছেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা আব্দুল্লাহ এবং বন্দর থানা উত্তর জামায়াতে ইসলামীর আমীর মুফতি আতিকুর রহমান।

নন্দিত টিভি
নন্দিত টিভি
প্রিন্ট এর তারিখঃ ১৭ নভেম্বর, ২০২৬, ০৬:৩৩ এএম  ||  প্রকাশের তারিখঃ ১৬ নভেম্বর, ২০২৬, ০৩:৩৬ পিএম

নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার মাহফিলে আসতে বাধা নেই; প্রশাসনের কঠোর নিরাপত্তা

জাতীয়
বন্দর প্রতিনিধি

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।