নন্দিত টিভি
ই-পেপার
১৬ নভেম্বর ২০২৬
সোমবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | নন্দিত টিভি সংস্করণ
‘আপা ফিরবেন, কিন্তু কী নিয়ে?’ সামিনার পোস্টে তুমুল তোলপাড়

‘আপা ফিরবেন, কিন্তু কী নিয়ে?’
সামিনার পোস্টে তুমুল তোলপাড়
অনলাইন ডেস্ক:
১৬ নভেম্বর ২০২৬

আওয়ামী লীগের দেশে ফেরার আকাঙ্ক্ষা নিয়ে তীব্র সমালোচনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, অধিকারকর্মী ও নাট্যকর্মী সামিনা লুৎফা। তাঁর দাবি, সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতায় ফিরতে চায় দলটি। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া তাঁর একটি স্ট্যাটাস ঘিরে আলোচনা তৈরি হয়েছে।সোমবার (১৬ নভেম্বর) দেওয়া ওই পোস্টে সামিনা লুৎফা প্রশ্ন তোলেন, আওয়ামী লীগ দেশে ফিরতে চায় অনুশোচনা নিয়ে, নাকি প্রতিশোধের মনোভাব নিয়ে? তাঁর ভাষ্য, জুলাইয়ের ঘটনা মাত্র দুই বছর আগের। এরপরও দলটির ফিরে আসার আকাঙ্ক্ষার সঙ্গে সন্ত্রাসের বিষয়টি জড়িয়ে রয়েছে বলে তিনি মনে করেন।পোস্টে তিনি লেখেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের দেশে ফেরার আলোচনা চলছে। তবে তাদের ফেরার সঙ্গে অনুশোচনা বা অতীতের ঘটনার দায় স্বীকারের কোনো ইঙ্গিত নেই বলেও মন্তব্য করেন তিনি।

সামিনা লুৎফা তাঁর স্ট্যাটাসে শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গ টেনে দাবি করেন, তাঁর শাসনামলের সহিংসতা ও হত্যাকাণ্ডের দায় রয়েছে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে এবং গোপালগঞ্জে ঘটে যাওয়া ঘটনাগুলো আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন তৈরি করেছে।ভারতে শেখ হাসিনার অবস্থান নিয়েও কটাক্ষ করেন এই অধ্যাপক। তাঁর দাবি, ভারত আর তাঁকে রাখতে চায় না; অন্য কোনো দেশেও তাঁর আশ্রয় পাওয়ার সুযোগ সীমিত। এ কারণে দেশে ফেরার বিষয়টিকে কেন্দ্র করে রাজনৈতিক তৎপরতা চালানো হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।স্ট্যাটাসের শেষাংশে সামিনা লুৎফা শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণের দাবি জানান। পাশাপাশি বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাঁর বিচারের প্রসঙ্গ তুলে ধরেন। পোস্টের শেষে আওয়ামী লীগ সমর্থকদের উদ্দেশে ব্যঙ্গাত্মক মন্তব্যও করেন তিনি।

নন্দিত টিভি
নন্দিত টিভি
প্রিন্ট এর তারিখঃ ১৭ নভেম্বর, ২০২৬, ০৬:৩৩ এএম  ||  প্রকাশের তারিখঃ ১৬ নভেম্বর, ২০২৬, ০৩:১৮ পিএম

‘আপা ফিরবেন, কিন্তু কী নিয়ে?’ সামিনার পোস্টে তুমুল তোলপাড়

জাতীয়
অনলাইন ডেস্ক

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।