নন্দিত টিভি
ই-পেপার
১৬ নভেম্বর ২০২৬
সোমবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | নন্দিত টিভি সংস্করণ
পাটগ্রামের বুড়িমারী সীমান্তে ৭৪ হাজার টাকার ভারতীয় পণ্য জব্দ

পাটগ্রামের বুড়িমারী সীমান্তে ৭৪ হাজার
টাকার ভারতীয় পণ্য জব্দ
সাঈদ হোসেন:
১৬ নভেম্বর ২০২৬

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর আইসিপি এলাকায় অভিযান চালিয়ে ৭৪ হাজার ৮০০ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)-এর অধীনস্থ বুড়িমারী বিওপির একটি টহলদল এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত থেকে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বুড়িমারী আইসিপি জিরো পয়েন্ট এলাকায় মালিকবিহীন ও পরিত্যক্ত অবস্থায় এসব পণ্য উদ্ধার করা হয়। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় শাড়ি, টুপিস, থ্রিপিস, লুঙ্গি, চন্দনকাঠ ও ধানবীজ। উদ্ধার করা এসব পণ্যের আনুমানিক সিজার মূল্য ৭৪ হাজার ৮০০ টাকা।তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) জানায়, সীমান্তে চোরাচালান, মাদকদ্রব্যের অনুপ্রবেশ ও অবৈধ বাণিজ্য প্রতিরোধে নিয়মিত টহল ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। সীমান্ত সুরক্ষা এবং সব ধরনের সীমান্ত অপরাধ নিয়ন্ত্রণে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নন্দিত টিভি
নন্দিত টিভি
প্রিন্ট এর তারিখঃ ১৭ নভেম্বর, ২০২৬, ০৬:৩৩ এএম  ||  প্রকাশের তারিখঃ ১৬ নভেম্বর, ২০২৬, ০১:০৪ পিএম

পাটগ্রামের বুড়িমারী সীমান্তে ৭৪ হাজার টাকার ভারতীয় পণ্য জব্দ

দেশ ও জনপদ
সাঈদ হোসেন
পাটগ্রামের বুড়িমারী সীমান্তে ৭৪ হাজার টাকার ভারতীয় পণ্য জব্দ

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর আইসিপি এলাকায় অভিযান চালিয়ে ৭৪ হাজার ৮০০ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)-এর অধীনস্থ বুড়িমারী বিওপির একটি টহলদল এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত থেকে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বুড়িমারী আইসিপি জিরো পয়েন্ট এলাকায় মালিকবিহীন ও পরিত্যক্ত অবস্থায় এসব পণ্য উদ্ধার করা হয়। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় শাড়ি, টুপিস, থ্রিপিস, লুঙ্গি, চন্দনকাঠ ও ধানবীজ। উদ্ধার করা এসব পণ্যের আনুমানিক সিজার মূল্য ৭৪ হাজার ৮০০ টাকা।তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) জানায়, সীমান্তে চোরাচালান, মাদকদ্রব্যের অনুপ্রবেশ ও অবৈধ বাণিজ্য প্রতিরোধে নিয়মিত টহল ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। সীমান্ত সুরক্ষা এবং সব ধরনের সীমান্ত অপরাধ নিয়ন্ত্রণে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নন্দিত টিভি

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।