নন্দিত টিভি
ই-পেপার
১৫ নভেম্বর ২০২৬
রবিবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | নন্দিত টিভি সংস্করণ
‘বাংলাদেশের জন্য সব করতে প্রস্তুত’, তারেক রহমানকে এরদোগানের আশ্বাস

‘বাংলাদেশের জন্য সব করতে প্রস্তুত’,
তারেক রহমানকে এরদোগানের আশ্বাস
অনলাইন ডেক্স:
১৫ নভেম্বর ২০২৬

বাংলাদেশের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। প্রধানমন্ত্রী তারেক রহমানকে তিনি বলেছেন, তুরস্কের যতটুকু সক্ষমতা রয়েছে, বাংলাদেশের জন্য তার সবটুকু কাজে লাগাতে প্রস্তুত তিনি। শুধু প্রয়োজন অনুযায়ী আহ্বান জানালেই সহযোগিতা করবেন।

জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন কপ-৩১-এর ফাঁকে গত ১০ নভেম্বর তুরস্কের আনতালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে এ আশ্বাস দেন এরদোগান।

রোববার, ১৫ নভেম্বর প্রধানমন্ত্রীর তুরস্ক সফর শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বৈঠকের বিস্তারিত তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

তিনি জানান, বৈঠকে এরদোগান প্রধানমন্ত্রী তারেক রহমানকে বাংলাদেশের মানুষের নেতা হিসেবে উল্লেখ করার পাশাপাশি নিজের মূল্যবান ভাই বলেও সম্বোধন করেন। দুই দেশের মধ্যে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন তুরস্কের প্রেসিডেন্ট।

হুমায়ুন কবির বলেন, বহুপক্ষীয় সম্মেলনের আয়োজক দেশের প্রেসিডেন্ট সাধারণত খুব বেশি দ্বিপক্ষীয় বৈঠক করেন না। তবে এরদোগান অল্প কয়েকটি দেশের সরকারপ্রধানের সঙ্গে বৈঠক করেছেন, যার মধ্যে প্রথম দিনেই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকটি ছিল অন্যতম গুরুত্বপূর্ণ।

প্রতিমন্ত্রী আরও জানান, বৈঠকে প্রতিরক্ষা সহযোগিতা, প্রতিরক্ষা খাতে বিনিয়োগ এবং ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল পার্কে সম্ভাব্য বিনিয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। পাশাপাশি অন্যান্য প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনেও যৌথ বিনিয়োগের অংশীদারত্ব গড়ে তোলার বিষয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে।

এ ছাড়া রোহিঙ্গা ইস্যুতেও দুই নেতার মধ্যে আলোচনা হয়েছে। রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সহযোগিতা ও অর্থায়ন নিশ্চিত করার বিষয়েও ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

হুমায়ুন কবিরের ভাষ্য, তুরস্ক ও বাংলাদেশের সম্পর্ক এখন নতুন উচ্চতায় পৌঁছেছে। এই সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করে কৌশলগত অংশীদারত্বের পর্যায়ে নিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

নন্দিত টিভি
নন্দিত টিভি
প্রিন্ট এর তারিখঃ ১৬ নভেম্বর, ২০২৬, ১০:২২ এএম  ||  প্রকাশের তারিখঃ ১৫ নভেম্বর, ২০২৬, ০৬:১১ পিএম

‘বাংলাদেশের জন্য সব করতে প্রস্তুত’, তারেক রহমানকে এরদোগানের আশ্বাস

জাতীয়
অনলাইন ডেক্স

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।