মাদক মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো. আনোয়ার ইসলাম ওরফে আনারুলকে (৩৫) গ্রেফতার করেছে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত ইউনিট এসআরবি-১৪, কিশোরগঞ্জ (সিপিসি-২)।গত ১৪ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দে রাত আনুমানিক ১১টা ৫০ মিনিটে কিশোরগঞ্জ সদর থানাধীন লতিবাবাদ পূর্বচরপাড়া এলাকায় একটি ঝটিকা অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আনোয়ার ইসলাম কিশোরগঞ্জ সদর থানার লতিবাবাদ পূর্বচরপাড়া এলাকার মো. ইসমাইল হোসেনের ছেলে।পুলিশ সূত্রে জানা যায়, ধৃত আনোয়ার ইসলাম ডিএমপি শেরেবাংলা নগর থানার মামলা নম্বর-১০(১০)১৬-এর ১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) টেবিল ১(খ) ধারায় ৫ বছরের সাজাপ্রাপ্ত একজন পলাতক আসামি ছিলেন।
দীর্ঘ দিন ধরে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিলেন।দেশের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং চাঞ্চল্যকর মামলার আসামিদের আইনের আওতায় আনতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এসআরবি-১৪। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় সিপিসি-২, এসআরবি-১৪-এর একটি চৌকস আভিযানিক দল আসামির সুনির্দিষ্ট অবস্থান নিশ্চিত করে। পরবর্তীতে বয়লা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে সফলভাবে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কিশোরগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।