নন্দিত টিভি
ই-পেপার
১৫ নভেম্বর ২০২৬
রবিবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | নন্দিত টিভি সংস্করণ
শেষ মুহূর্তের গোলে স্বপ্নভঙ্গ, সাফের ফাইনালে উঠতে পারল না বাংলাদেশ

শেষ মুহূর্তের গোলে স্বপ্নভঙ্গ, সাফের
ফাইনালে উঠতে পারল না বাংলাদেশ
অনলাইন ডেস্ক:
১৫ নভেম্বর ২০২৬

সাফ চ্যাম্পিয়নশিপে দীর্ঘ ২৩ বছরের শিরোপাখরা কাটানোর আরেকটি বড় সুযোগ পেয়েও কাজে লাগাতে পারল না বাংলাদেশ। জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত সেমিফাইনালে স্বাগতিকদের ১-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো টুর্নামেন্টের ফাইনালে জায়গা করে নিয়েছে পাকিস্তান। ম্যাচের ৮৬ মিনিটে আবদুল সামাদের করা একমাত্র গোলেই শেষ হয়ে যায় বাংলাদেশের ফাইনালে ওঠার স্বপ্ন। আগামী ১৭ নভেম্বর শিরোপার লড়াইয়ে পাকিস্তানের প্রতিপক্ষ ভারত।

ম্যাচের শেষ বাঁশি বাজার পর বাংলাদেশ দলের খেলোয়াড়দের হতাশা ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে হামজা চৌধুরীর চোখেমুখে ফুটে ওঠে হারের তীব্র কষ্ট। মুখে হাত দিয়ে আবেগ আড়াল করার চেষ্টা করলেও চোখের পানি ধরে রাখতে পারেননি তিনি। শেষ মুহূর্তে গোল হজম করে বিদায় নেওয়ার বেদনায় ভারী হয়ে ওঠে পুরো পরিবেশ।শ্রীলঙ্কার বিপক্ষে আগের ম্যাচে বাংলাদেশের খেলায় যে গতি, আত্মবিশ্বাস ও আক্রমণাত্মক মনোভাব দেখা গিয়েছিল, পাকিস্তানের বিপক্ষে তার প্রতিফলন ছিল না। ম্যাচ শেষে বাংলাদেশ দলের কোচ টমাস ডুলিও স্বীকার করেছেন, পারফরম্যান্সের দিক থেকে পাকিস্তানই এগিয়ে ছিল।

সংবাদ সম্মেলনে হতাশা প্রকাশ করে ডুলি বলেন, ম্যাচটি যে কতটা গুরুত্বপূর্ণ, তা খেলোয়াড়েরা জানতেন। ঘরের মাঠে বিপুল দর্শকের সামনে প্রত্যাশাও ছিল অনেক বেশি। কিন্তু শুরু থেকেই দল নিজেদের স্বাভাবিক খেলায় ফিরতে পারেনি। একের পর এক ভুল হয়েছে। একটি ভুলের পর সতর্ক হতে গিয়ে খেলোয়াড়েরা আরও বেশি ভুল করেছেন। বড় ম্যাচের চাপ সামলানোই শেষ পর্যন্ত কঠিন হয়ে দাঁড়ায়।শেষ মুহূর্তে গোল হজমের পর দলের খেলোয়াড়েরা মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলেও জানান কোচ।

তাঁর ভাষায়, শেষ দিকে এমন গোল বড় ধাক্কা। মানুষ হিসেবে সবাই একইভাবে এ ধরনের পরিস্থিতি সামলাতে পারেন না।ম্যাচ শেষে বাংলাদেশ দলের ড্রেসিংরুমের পরিবেশও ছিল বিষণ্ন। কোচ ডুলি জানান, খেলোয়াড়েরা সেখানে কাঁদছিলেন, কারও মুখে কোনো কথা ছিল না।সাফের ফাইনালে ওঠার স্বপ্ন এভাবে শেষ হয়ে যাওয়ায় বাংলাদেশের সামনে এখন নতুন করে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ। দীর্ঘদিনের শিরোপাখরা কাটানোর অপেক্ষাও আরও দীর্ঘ হলো।

নন্দিত টিভি
নন্দিত টিভি
প্রিন্ট এর তারিখঃ ১৬ নভেম্বর, ২০২৬, ১০:২২ এএম  ||  প্রকাশের তারিখঃ ১৫ নভেম্বর, ২০২৬, ০৩:২৪ পিএম

শেষ মুহূর্তের গোলে স্বপ্নভঙ্গ, সাফের ফাইনালে উঠতে পারল না বাংলাদেশ

খেলাধুলা
অনলাইন ডেস্ক

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।