নন্দিত টিভি
ই-পেপার
১৫ নভেম্বর ২০২৬
রবিবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | নন্দিত টিভি সংস্করণ
গাইবান্ধায় ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন দখলের চেষ্টার অভিযোগ, সংঘর্ষের আশঙ্কা

গাইবান্ধায় ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন
দখলের চেষ্টার অভিযোগ, সংঘর্ষের আশঙ্কা
জাহিদুল ইসলাম:
১৫ নভেম্বর ২০২৬

গাইবান্ধা জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং- রাজঃ ১৩১৮) বৈধ কমিটিকে পাশ কাটিয়ে একটি বহিরাগত চক্র সংগঠনটি দখলের চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে। ইউনিয়নের নিবন্ধন নম্বর ব্যবহার করে পাল্টা কার্যক্রম ও নির্বাচনের ঘোষণা দেওয়াকে কেন্দ্র করে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এ নিয়ে যেকোনো সময় অপ্রীতিকর ঘটনা ও সংঘর্ষের আশঙ্কা করছেন সংগঠনের নেতারা।রোববার (১৫ নভেম্বর) দুপুরে গাইবান্ধা জেলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন সংগঠনের সভাপতি শ্রী দিনেশ চন্দ্র সরকার।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, গত ১ মে ২০২৬ তারিখে অনুষ্ঠিত ত্রি-বার্ষিক সাধারণ সভায় সদস্যদের মতামতের ভিত্তিতে বর্তমান কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। পরবর্তীতে কমিটির তালিকা সংশ্লিষ্ট শ্রম দপ্তরেও জমা দেওয়া হয়েছে।কিন্তু বৈধ কমিটিকে উপেক্ষা করে ইউনিয়নের সঙ্গে সংশ্লিষ্ট নন এমন কিছু ব্যক্তি শহরের কাচারি বাজার এলাকায় অস্থায়ী কার্যালয় স্থাপন করেছেন বলে অভিযোগ করা হয়। একই সঙ্গে গত ২৫ অক্টোবর ২০২৬ তারিখে নির্বাচনের ঘোষণা দিয়ে মাইকিং ও প্রচার-প্রচারণা চালানো হচ্ছে। মোতাজ্জুর রহমান বাবু নামে এক ব্যক্তিকে প্রধান নির্বাচন কমিশনার ঘোষণা করে সাধারণ শ্রমিকদের বিভ্রান্ত করা হচ্ছে বলেও দাবি করেন নেতারা।

তাদের অভিযোগ, ইউনিয়নের নিবন্ধন নম্বর ব্যবহার করে একটি অসাধু চক্র পৃথকভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছে। এতে প্রকৃত শ্রমিকদের মধ্যে বিভ্রান্তি, ক্ষোভ ও উত্তেজনা বাড়ছে।সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন সংগঠনের সহসভাপতি সুবাস, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, দপ্তর সম্পাদক আজগর আলী, কোষাধ্যক্ষ খাজা, প্রচার সম্পাদক সাহাবুল মিয়া, সাংগঠনিক সম্পাদক ছকু, কার্যকরী সদস্য লুৎফর, স্বাধীন ও সন্তোষসহ অন্যরা।

এ ঘটনায় দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা নিবন্ধক, আঞ্চলিক শ্রম দপ্তর (বগুড়া) ও উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগের অনুলিপি পাঠানো হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।সংগঠনের নেতারা বলেন, শ্রমিকদের স্বার্থ, সংগঠনের শৃঙ্খলা ও বৈধতা রক্ষায় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন। অন্যথায় পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা রয়েছে।

নন্দিত টিভি
নন্দিত টিভি
প্রিন্ট এর তারিখঃ ১৬ নভেম্বর, ২০২৬, ১০:২২ এএম  ||  প্রকাশের তারিখঃ ১৫ নভেম্বর, ২০২৬, ০৩:০৬ পিএম

গাইবান্ধায় ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন দখলের চেষ্টার অভিযোগ, সংঘর্ষের আশঙ্কা

দেশ ও জনপদ
জাহিদুল ইসলাম

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।