নন্দিত টিভি
ই-পেপার
১৫ নভেম্বর ২০২৬
রবিবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | নন্দিত টিভি সংস্করণ
ঢাকা বিভাগের শ্রেষ্ঠ রোভার স্কাউট হলেন গোবিপ্রবির ইমরান

ঢাকা বিভাগের শ্রেষ্ঠ রোভার
স্কাউট হলেন গোবিপ্রবির ইমরান
ইমরান হোসেন:
১৫ নভেম্বর ২০২৬

ঢাকা বিভাগের শ্রেষ্ঠ 'আঞ্চলিক ইনোভেটিভ ও পারফরমেন্স অ্যাওয়ার্ড ২০২৪-২০২৫' অর্জন করেছেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) শিক্ষার্থী ইমরান বিশ্বাস। আজ শনিবার (১৪ নভেম্বর) রোভার স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র, বাহাদুরপুর, গাজীপুর-এ বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চল-এর ৫০তম বার্ষিক কাউন্সিল সভা-২০২৬ অনুষ্ঠিত হয়। উক্ত সভায় তাঁর হাতে এ অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের কমিশনার ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল, সহ বিভিন্ন শিক্ষা বোর্ডের সম্মানিত চেয়ারম্যান এবং কাউন্সিলের অন্যান্য সদস্যবৃন্দ। ইমরান বিশ্বাস গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র ।

এ বিষয়ে ইমরান বলেন,"আমি অ্যাওয়ার্ডটি পেয়ে খুবই খুশি, আরও বেশি আনন্দ লাগছে এটা ভেবে যে আমি আমার ক্ষুদ্র জ্ঞান দ্বারা বিশ্ববিদ্যালয়, আমার জেলা রোভারকে অন্তত কিছু অর্জন এনে দিতে পেরেছি। আমার সফলতার সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।"উল্লেখ্য, ২০২৪-২০২৫ সালে রোভার আন্দোলনের উন্নয়ন ও সম্প্রসারণ এবং এর আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে যে সকল নিবেদিতপ্রাণ স্কাউটদের বিশেষ অবদান রেখেছেন তাঁদের নিরলস সেবার স্বীকৃতিস্বরূপ রোভার অঞ্চল থেকে বিভাগভিত্তিক শ্রেষ্ঠ জেলা রোভার নির্বাচন করা হয়, এবছর সারা বাংলাদেশ থেকে ২ জনকে উক্ত অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

নন্দিত টিভি
নন্দিত টিভি
প্রিন্ট এর তারিখঃ ১৬ নভেম্বর, ২০২৬, ১০:২২ এএম  ||  প্রকাশের তারিখঃ ১৫ নভেম্বর, ২০২৬, ১২:২৬ পিএম

ঢাকা বিভাগের শ্রেষ্ঠ রোভার স্কাউট হলেন গোবিপ্রবির ইমরান

ক্যাম্পাস
ইমরান হোসেন

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।