নন্দিত টিভি
ই-পেপার
১৫ নভেম্বর ২০২৬
রবিবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | নন্দিত টিভি সংস্করণ
ইবিতে ইংরেজি বিভাগে ভর্তি জালিয়াতি, প্রশাসনের মামলার সিদ্ধান্ত

ইবিতে ইংরেজি বিভাগে ভর্তি
জালিয়াতি, প্রশাসনের মামলার সিদ্ধান্ত
এ এইচ এম মুজাহিদ:
১৫ নভেম্বর ২০২৬

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ (সম্মান) শ্রেণিতে ইংরেজি বিভাগে প্রতারণামূলকভাবে ভর্তির ঘটনার মামলা করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে জড়িত থাকার অভিযোগে একই বিভাগের উপ-রেজিস্ট্রার ইসরাত জাহান ও সহকারী লাইব্রেরিয়ান মোঃ মুরাদ হাসানকে শোকজ নোটিশ দেয়ার সিদ্ধান্ত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ আতিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। বিশ্ববিদ্যালয়ের নীতি নির্ধারণী ২৭৫ তম সাধারণ সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয়। জানা যায়, ইংরেজি বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ২৪১০১০৪ রোলধারী শিক্ষার্থী শামিমা আক্তার ও তার স্বামী একই বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের মোঃ ইয়াসিন আলীর বিরুদ্ধে নাম উল্লেখপূর্বক এবং বাকি অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করার সিদ্ধান্ত নেওয়া হয়।

উল্লেখ্য , অভিযুক্ত শিক্ষার্থী শামিমা আক্তার জালিয়াতির মাধ্যমে ভর্তি হয়ে নিয়মিত ক্লাস ও পরীক্ষা সম্পন্ন করে। রেজাল্ট তৈরি করতে গিয়ে বিশ্ববিদ্যালয় প্রদত্ত সফটওয়্যারে তার রোল নম্বর খুঁজে না পাওয়ায় বিষয়টি নিয়ে অনুসন্ধান করতে গিয়ে জালিয়াতির ঘটনার কথা জানতে পারে সংশ্লিষ্ট পরীক্ষা কমিটি।

গত ১১ জুলাই বিষয়টি নিয়ে বৈঠক করে পরীক্ষা কমিটি। মিটিং পরবর্তী বিষয়টি বিভাগীয় সভাপতিকে জানালে একইদিনে জরুরি মিটিং ডাকা হয়। জরুরি মিটিংয়ে বিষয়টি উত্থাপন করেন বিভাগের সভাপতি। সভায় অভিযুক্ত শিক্ষার্থীর ভর্তি সংক্রান্ত কোনো নথি বিভাগীয় ও একাডোমিক শাখায় না পাওয়ায় তার পরীক্ষা বাতিলের সুপারিশের সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া বিভাগের সংশ্লিষ্ট স্টাফদের আরও সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেয়া হয়। বিভাগের দায়িত্বরত কর্মকর্তারা হলেন- ইসরাত জাহান (সুইটি) ও মুরাদ হোসেন।এবিষয়ে, গত ২৭ জুলাই ভর্তি সংক্রান্ত ঘটনা তদন্তে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে, শামীমা আক্তারের ভর্তি সংক্রান্ত সার্বিক তথ্য পর্যালোচনা করে এ ঘটনায় দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে প্রতিবেদন দাখিলের জন্য ০৭ কর্মদিবসের সময় বেঁধে দেয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান।

নন্দিত টিভি
নন্দিত টিভি
প্রিন্ট এর তারিখঃ ১৬ নভেম্বর, ২০২৬, ১০:২২ এএম  ||  প্রকাশের তারিখঃ ১৫ নভেম্বর, ২০২৬, ১২:১৯ পিএম

ইবিতে ইংরেজি বিভাগে ভর্তি জালিয়াতি, প্রশাসনের মামলার সিদ্ধান্ত

ক্যাম্পাস
এ এইচ এম মুজাহিদ

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।