নন্দিত টিভি
ই-পেপার
১৫ নভেম্বর ২০২৬
রবিবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | নন্দিত টিভি সংস্করণ
নারায়ণগঞ্জে বিশুদ্ধ পানির দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন

নারায়ণগঞ্জে বিশুদ্ধ পানির দাবিতে
এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন
নারায়ণগঞ্জ প্রতিনিধি:
১৫ নভেম্বর ২০২৬

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) ২৫ নং ওয়ার্ডের দেউলি চৌরাপাড়া ও সোমবাড়িয়া বাজার এলাকায় বিশুদ্ধ খাবার পানির তীব্র সংকটের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় এলাকাবাসী।​১৫ নভেম্বর রবিবার সকালে ২৫ নং ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল ইসলামের সভাপতিত্বে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন ২৫ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি নেছার উদ্দিন, বন্দর নাগরিক কমিটির সাধারণ সম্পাদক কবির সোহেলসহ অত্র এলাকার ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষ।

​বিক্ষোভ সমাবেশে এলাকাবাসীর পক্ষে আশরাফুল ইসলাম অভিযোগ করে বলেন, "এসিআই মিলের কারণে সাধারণ মানুষ আজ চরম ভোগান্তির শিকার হচ্ছে। মিলের লোকজন ও প্রশাসনের যোগসাজশে আমাদের সরকারি পাম্পটি অবৈধভাবে তুলে নেওয়া হয়েছে। পাম্প ঠিক করার কথা বলে ইঞ্জিনিয়ারসহ সংশ্লিষ্টরা মোটরটি সরিয়ে নিয়ে মাটিচাপা বা গায়েব করে দিয়েছে।"

​তিনি আরও বলেন, "এটি একটি সরকারি প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের পানির উৎস। এই মোটরটি অফিসিয়াল নিয়মে কোথাও জমা হয়নি। এসিআই মিলের স্টাফ ও লোকজন নিজেদের স্বার্থে এবং নানা নির্যাতনের মাধ্যমে দীর্ঘ ছয় বছর ধরে এই পাম্পটি বন্ধ করে রেখেছে। তারা ওয়াসা ও সিটি কর্পোরেশনসহ বিভিন্ন দপ্তরে প্রভাব খাটিয়ে এই অন্যায় কাজ চালিয়ে যাচ্ছে।" মিডিয়া কর্মীদের প্রতি বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে দেখার বিনীত অনুরোধ জানান তিনি।

​এ সময় পানির কষ্টের কথা জানিয়ে এক ভুক্তভোগী নারী বলেন, "পানির অভাবে আমরা নিয়মিত গোসল করতে পারি না, খাবার পানিরও অনেক সমস্যা। আপনারা দয়া করে আমাদের পানির সুব্যবস্থা করুন।"​মানববন্ধন শেষে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে জানান, দ্রুত বিশুদ্ধ পানির সুব্যবস্থা এবং পাম্প চালুর দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

নন্দিত টিভি
নন্দিত টিভি
প্রিন্ট এর তারিখঃ ১৬ নভেম্বর, ২০২৬, ১০:২২ এএম  ||  প্রকাশের তারিখঃ ১৫ নভেম্বর, ২০২৬, ১২:০৭ পিএম

নারায়ণগঞ্জে বিশুদ্ধ পানির দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন

দেশ ও জনপদ
নারায়ণগঞ্জ প্রতিনিধি

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।