নন্দিত টিভি
ই-পেপার
১৫ নভেম্বর ২০২৬
রবিবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | নন্দিত টিভি সংস্করণ
গাইবান্ধায় অভিযান শেষে চার সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

গাইবান্ধায় অভিযান শেষে চার
সাংবাদিকের ওপর হামলার অভিযোগ
জাহিদুল ইসলাম:
১৫ নভেম্বর ২০২৬

গাইবান্ধার পলাশবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান শেষে সংবাদ সংগ্রহ করে ফেরার পথে চার সাংবাদিককে অবরুদ্ধ করে মারধর এবং মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলা ছাত্রদলের একাধিক নেতার নেতৃত্বে ১০ থেকে ১৫ জনের একটি সংঘবদ্ধ দলের বিরুদ্ধে অভিযোগ করেছেন ভুক্তভোগী সাংবাদিকরা।

শনিবার (১৫ নভেম্বর) বিকেলে পলাশবাড়ী-ঘোড়াঘাট সড়কের আমবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।জানা যায়, বিকেলে পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম বুলবুল ও সহকারী কমিশনার (ভূমি) মো. আল ইয়াসা রহমান তাপাদারের নেতৃত্বে অবৈধভাবে উত্তোলন ও মজুত করা বালুর স্থানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অবৈধ বালু জব্দের পাশাপাশি বালু পরিবহনে ব্যবহৃত চারটি ট্রাক্টর জব্দ করে প্রশাসন।

অভিযানের সংবাদ ও ভিডিও ফুটেজ সংগ্রহ শেষে সিএনজিচালিত অটোরিকশায় করে বাড়ি ফেরার পথে আমবাড়ী এলাকায় সাংবাদিকদের বহনকারী অটোরিকশার গতিরোধ করা হয়। অভিযোগ রয়েছে, তিনটি মোটরসাইকেলে আসা কয়েকজন ব্যক্তি তাঁদের পথ আটকে একটি কক্ষে নিয়ে দরজা বন্ধ করে মারধর করেন। এ সময় তাঁদের মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়। এমনকি জোরপূর্বক সাংবাদিকদের হাতে টাকা দিয়ে ভিডিও ধারণ করারও অভিযোগ উঠেছে।

ভুক্তভোগীদের অভিযোগ, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব সোহেল রশিদ হৃদয় ও পলাশবাড়ী কলেজ ছাত্রদলের সদস্যসচিব মো. মাজেদুল ইসলামের নেতৃত্বে ১০ থেকে ১৫ জনের একটি সংঘবদ্ধ দল তাঁদের ওপর হামলা চালায়। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।মারধরের শিকার সাংবাদিকরা হলেন জাগো নিউজের আনোয়ার হোসেন শামীম, দৈনিক দেশ রূপান্তরের খন্দকার রফিকুল ইসলাম রফিক, স্থানীয় জনসেনা পত্রিকার স্টাফ রিপোর্টার তাজরুল ইসলাম এবং সাংবাদিক পাপ্পু সরকার।

ভুক্তভোগী সাংবাদিকরা জানান, প্রশাসনের অভিযানের ভিডিও ও প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে সিএনজিচালিত অটোরিকশায় বাড়ি ফেরার পথে হঠাৎ তিনটি মোটরসাইকেলে আসা কয়েকজন ব্যক্তি তাঁদের পথরোধ করেন। পরে একটি কক্ষে আটকে রেখে মারধর করা হয়। তাঁদের মোবাইল ফোন কেড়ে নিয়ে বন্ধ করে রাখা হয়। পাশাপাশি জোরপূর্বক হাতে টাকা দিয়ে ভিডিও ধারণ করা হয় বলেও অভিযোগ করেন তাঁরা।এ বিষয়ে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন বলেন, ঘটনার বিষয়টি শুনেছি। এটি অত্যন্ত দুঃখজনক। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম বুলবুল বলেন, সাংবাদিকদের অবরুদ্ধ করে মারধরের বিষয়টি তিনি শুনেছেন। তবে অভিযানে জব্দ করা গাড়িগুলো ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি।সাংবাদিকদের ওপর এমন হামলার ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের শনাক্ত এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন মহল।

নন্দিত টিভি
নন্দিত টিভি
প্রিন্ট এর তারিখঃ ১৬ নভেম্বর, ২০২৬, ১০:২২ এএম  ||  প্রকাশের তারিখঃ ১৫ নভেম্বর, ২০২৬, ১২:০২ পিএম

গাইবান্ধায় অভিযান শেষে চার সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

দেশ ও জনপদ
জাহিদুল ইসলাম

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।