নন্দিত টিভি
ই-পেপার
১৫ নভেম্বর ২০২৬
রবিবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | নন্দিত টিভি সংস্করণ
কিশোরগঞ্জে সিসি ক্যামেরা ও সার্ভার স্টেশন চালু

কিশোরগঞ্জে সিসি ক্যামেরা ও
সার্ভার স্টেশন চালু
নিজাম উদ্দীন:
১৫ নভেম্বর ২০২৬

কিশোরগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সিসি ক্যামেরা ও সার্ভার স্টেশন (KCLC)-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় কিশোরগঞ্জ সদর মডেল থানা প্রাঙ্গণে জেলা পুলিশের আয়োজনে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সিসি ক্যামেরা ও সার্ভার স্টেশনের উদ্বোধন করেন কিশোরগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।

​উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সোহানা নাসরিন, জেলা পরিষদের প্রশাসক ভিপি খালেদ সাইফুল্লাহ সোহেল খান, জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান এবং কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম ভূঁইয়া।​উদ্বোধন শেষে সিসি ক্যামেরা ব্যবস্থাপনা ও জননিরাপত্তা বিষয়ে এক মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. নাজমুল আলম, কৃষক দলের আহ্বায়ক অ্যাডভোকেট মাজহারুল ইসলাম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ আল মাসুদ সুমন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. শহীদুল্লাহ কায়সার শহীদ এবং মতিউর রহমানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

​আলোচনা সভায় বক্তারা বলেন, সিসি ক্যামেরা স্থাপনের মাধ্যমে শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলো সার্বক্ষণিক নজরদারির আওতায় আনা সম্ভব হবে। এর ফলে চুরি, ছিনতাই, মাদক কারবার ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধের পাশাপাশি অপরাধীদের দ্রুত শনাক্ত করা সহজ হবে। বিশেষ করে কিশোরগঞ্জে চাঁদাবাজি নির্মূলে সিসি ক্যামেরার কার্যকর ব্যবহার নিশ্চিত করার ওপর জোর দেন বক্তারা। অপরাধী যে-ই হোক, তাকে আইনের আওতায় আনতে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নজরদারি বাড়ানো এবং পুলিশকে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান তাঁরা।​জেলা পুলিশ সূত্র জানায়, এই প্রযুক্তিনির্ভর উদ্যোগের ফলে শহরের অপরাধপ্রবণ এলাকাগুলোতে নজরদারি বাড়বে, সন্দেহজনক গতিবিধি পর্যবেক্ষণ করা যাবে এবং যেকোনো অপরাধ সংঘটিত হওয়ার পর প্রয়োজনীয় তথ্য-প্রমাণ সংগ্রহ করা অনেক সহজ হবে।

নন্দিত টিভি
নন্দিত টিভি
প্রিন্ট এর তারিখঃ ১৬ নভেম্বর, ২০২৬, ১০:৩২ এএম  ||  প্রকাশের তারিখঃ ১৫ নভেম্বর, ২০২৬, ১১:৪৮ এএম

কিশোরগঞ্জে সিসি ক্যামেরা ও সার্ভার স্টেশন চালু

দেশ ও জনপদ
নিজাম উদ্দীন

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।