নন্দিত টিভি
ই-পেপার
১৪ নভেম্বর ২০২৬
শনিবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | নন্দিত টিভি সংস্করণ
সাংবাদিক আল আমিনের বাড়ির সামনে অস্ত্রধারীদের মহড়া ও হত্যার হুমকি

সাংবাদিক আল আমিনের বাড়ির সামনে
অস্ত্রধারীদের মহড়া ও হত্যার হুমকি
মোঃ নুর নবী জনি:
১৪ নভেম্বর ২০২৬

নারায়ণগঞ্জের ফতুল্লায় দৈনিক যুগান্তরের সাংবাদিক ও ফতুল্লা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন প্রধানের বাড়ির সামনে দেশীয় অস্ত্র নিয়ে মহড়া এবং তাঁকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। মাদক কারবারি হিসেবে পরিচিত মাসুমসহ ১০-১২ জনের একটি দলের বিরুদ্ধে এ অভিযোগ করেছেন তিনি। পরপর দুই দিনের ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে ফতুল্লা মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ওই সাংবাদিক।

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে থানায় জিডি করেন আল আমিন প্রধান।

আল আমিনের অভিযোগ, শুক্রবার রাতে ফতুল্লার সস্তাপুর গাবতলাস্থ মাজারের ভেতরে তাঁর কার্যালয়ে স্থানীয় একটি বিষয় নিয়ে সালিশ চলছিল। এ সময় মাসুমসহ ৫-৭ জন সেখানে উপস্থিত হন। তাঁরা স্থানীয় এক বিএনপি নেতার নাম ব্যবহার করে সালিশে উপস্থিত এক যুবককে টেনেহিঁচড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এতে বাধা দিলে তাঁরা আল আমিনের ওপর চড়াও হওয়ার চেষ্টা করেন। এ সময় উপস্থিত লোকজন তাঁকে সহযোগিতা করেন। পরে পুলিশকে খবর দেওয়া হলে ফতুল্লা মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে যায়। তবে পুলিশের উপস্থিতির খবর পেয়ে অভিযুক্ত ব্যক্তিরা সেখান থেকে সরে যান।

আল আমিন আরও অভিযোগ করেন, ওই ঘটনার জের ধরে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে মাসুমসহ ১০-১২ জন দেশীয় তৈরি ধারালো রামদা ও চাপাতি নিয়ে তাঁর বাড়ির নিচে অবস্থান নেন। তখন তিনি বাসায় ঘুমিয়ে ছিলেন। স্থানীয় কয়েকজন মুঠোফোনে তাঁকে বিষয়টি জানান। কিছুক্ষণ অবস্থানের পর অভিযুক্ত ব্যক্তিরা তাঁর নাম ধরে ডাকাডাকি করেন এবং বাড়ি থেকে বেরিয়ে আসতে বলেন। তাঁকে যেখানে পাওয়া যাবে, সেখানেই হত্যা করা হবে বলেও হুমকি দিয়ে চলে যান তাঁরা।

পরে আল আমিন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলমকে বিষয়টি জানান। নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে থানায় জিডি করেন। তাঁর ভাষ্য, অভিযোগ পাওয়ার পর ওসি সংশ্লিষ্ট কর্মকর্তাদের ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

এদিকে সাংবাদিক আল আমিন প্রধানের বাড়ির সামনে অস্ত্র নিয়ে মহড়া ও হত্যার হুমকির অভিযোগে স্থানীয় সাংবাদিকদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে।

ফতুল্লা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহিম ও সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুম বলেন, আল আমিন প্রধান দীর্ঘদিন ধরে পেশাদারত্ব বজায় রেখে সাংবাদিকতা করছেন। পরপর দুই দিনের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত, অভিযুক্ত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনা এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।তাঁরা আরও বলেন, দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে সাংবাদিকেরা মানববন্ধনসহ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন।

নন্দিত টিভি
নন্দিত টিভি
প্রিন্ট এর তারিখঃ ১৫ নভেম্বর, ২০২৬, ০৬:৩০ এএম  ||  প্রকাশের তারিখঃ ১৪ নভেম্বর, ২০২৬, ০৫:৫৫ পিএম

সাংবাদিক আল আমিনের বাড়ির সামনে অস্ত্রধারীদের মহড়া ও হত্যার হুমকি

দেশ ও জনপদ
মোঃ নুর নবী জনি

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।