নন্দিত টিভি
ই-পেপার
১৪ নভেম্বর ২০২৬
শনিবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | নন্দিত টিভি সংস্করণ
শিশুদের হাসিতে মুখরিত তজুমদ্দিনের মাঠ, বেলুন-পায়রায় উড়ল ‘কাব হলিডে-২০২৬’

শিশুদের হাসিতে মুখরিত তজুমদ্দিনের মাঠ,
বেলুন-পায়রায় উড়ল ‘কাব হলিডে-২০২৬’
তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি:
১৪ নভেম্বর ২০২৬

তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি: আনন্দ-উচ্ছ্বাস, খেলাধুলা আর তাবু জলসার মধ্যদিয়ে ভোলার তজুমদ্দিনে সম্পন্ন হলো দিনব্যাপী ‘কাব হলিডে-২০২৬’। বাংলাদেশ স্কাউটস প্রোগ্রাম বিভাগের ব্যবস্থাপনায় ও তজুমদ্দিন উপজেলা স্কাউটসের আয়োজনে তজুমদ্দিন মহিলা কলেজ মাঠে এই উৎসবের আয়োজন করা হয়।শনিবার সকালে বেলুন ও পায়রা উড়িয়ে এই কাব হলিডের শুভ উদ্বোধন ঘোষণা করেন তজুমদ্দিন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্কাউটসের সভাপতি মো. বনি আমিন। এসময় মাঠে থাকা কাব শিশুদের উচ্ছ্বাস আর করতালিতে মুখরিত হয়ে ওঠে পুরো কলেজ মাঠ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা সহকারী শিক্ষা অফিসার (প্রাথমিক) নিজাম উদ্দিন খাঁন এবং বাংলাদেশ স্কাউটস ভোলা জেলা সম্পাদক হাসান মিজানুর রহমান মিঠু। এছাড়া তজুমদ্দিন উপজেলা কাব সম্পাদক আবুল কালাম নিরব, কাব কমিশনার অরুন্তুদ কান্তি শীল, কাব লিডার মো. মহিউদ্দিন, কোর্স লিডার সালমা খাতুন ও যুগ্ম সম্পাদক মো. জোসেব মিয়া উপস্থিত ছিলেন।আয়োজকদের তথ্যমতে, এবারের কাব হলিডেতে উপজেলার ৩০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোট ১৮০ জন কাব শিশু (প্রতি স্কুল থেকে ৬ জন) এবং ৩০ জন ইউনিট লিডার অংশগ্রহণ করেন। দিনভর চলে নানা শিক্ষামূলক ও বিনোদনমূলক কার্যক্রম। শিশুদের অংশগ্রহণে মাঠ হয়ে ওঠে এক আনন্দময় মিলনমেলা।

দিনের শেষে সন্ধ্যায় বসে মনোজ্ঞ ‘তাবু জলসা’। এসময় কাব শিশুরা গান, নৃত্য ও বিভিন্ন খেলায় মেতে ওঠে। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হয় এই উৎসব।আমন্ত্রিত অতিথিরা তাদের বক্তব্যে বলেন, কাব হলিডে হলো শিশুদের জন্য একদিনের আনন্দময় ও শিক্ষামূলক মিলনমেলা। এর মাধ্যমে এক বিদ্যালয়ের শিশুদের সঙ্গে অন্য বিদ্যালয়ের কাবদের চমৎকার বন্ধুত্ব গড়ে ওঠে। এই ধরনের স্কাউট কার্যক্রম ও খেলাধুলা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

নন্দিত টিভি
নন্দিত টিভি
প্রিন্ট এর তারিখঃ ১৫ নভেম্বর, ২০২৬, ০৬:৩০ এএম  ||  প্রকাশের তারিখঃ ১৪ নভেম্বর, ২০২৬, ০৫:৩৭ পিএম

শিশুদের হাসিতে মুখরিত তজুমদ্দিনের মাঠ, বেলুন-পায়রায় উড়ল ‘কাব হলিডে-২০২৬’

দেশ ও জনপদ
তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।