নন্দিত টিভি
ই-পেপার
১৪ নভেম্বর ২০২৬
শনিবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | নন্দিত টিভি সংস্করণ
মণিপুরে ফের রক্তপাত, গাড়িতে গুলি করে হত্যা ৪ জনকে

মণিপুরে ফের রক্তপাত, গাড়িতে গুলি
করে হত্যা ৪ জনকে
অনলাইন ডেস্ক:
১৪ নভেম্বর ২০২৬

ভারতের মণিপুর রাজ্যে আবারও বন্দুকধারীদের হামলায় প্রাণ গেল চার নিরীহ নাগা বেসামরিক নাগরিকের। নিহতদের মধ্যে রয়েছেন মা ও ছেলে। শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে উখরুল জেলার ২০২ নম্বর জাতীয় সড়কে অজ্ঞাতপরিচয় সশস্ত্র হামলাকারীদের গুলিতে এই হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে সংঘাতপ্রবণ এলাকাটিতে।শুক্রবার দুপুর ১টার দিকে জেলার নিউ হেভেন এলাকায় একটি হ্যাচব্যাক গাড়ি ও একটি পিকআপ ভ্যান লক্ষ্য করে অতর্কিত গুলি চালায় দুর্বৃত্তরা। আকস্মিক এই হামলায় ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। হামলার স্থানটি কুকি ও নাগা সম্প্রদায়ের দীর্ঘদিনের বিরোধপূর্ণ এলাকা লিটানের কাছাকাছি অবস্থিত।

নিহত চারজন হলেন কাপাংখুই আরএস, তাঁর ছেলে হাওলেইলা আরএস, খানমিলা কেইসিং এবং অগাস্ট নাগালুং। তাঁদের মধ্যে প্রথম দুজন উখরুল জেলার শাংশাক গ্রামের বাসিন্দা। অপর দুজন একই জেলার তাশার গ্রামের বাসিন্দা ছিলেন।

মণিপুর পুলিশের দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, দুটি যানবাহনে হামলা চালিয়ে গুলি করে চারজনকে হত্যা করা হয়েছে। ঘটনার পরপরই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মণিপুর পুলিশ, সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ, ভারতীয় সেনাবাহিনী এবং আসাম রাইফেলসের সমন্বয়ে অতিরিক্ত নিরাপত্তা সদস্য মোতায়েন করা হয়েছে।একই সঙ্গে হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের উদ্দেশ্যে ঘটনাস্থল এবং আশপাশের এলাকায় তল্লাশি অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।কর্মকর্তাদের তথ্যমতে, হামলার স্থানটি উখরুল শহর থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে এবং লিটান এলাকার প্রায় ৬ কিলোমিটার আগে অবস্থিত। নিরাপত্তাঝুঁকির কারণে এই মহাসড়কে চলাচল নিয়ে আগে থেকেই উদ্বেগ রয়েছে।

একটি কুকি সংগঠনের অবরোধের কারণে গত আগস্ট পর্যন্ত সড়কটিতে যান চলাচল বন্ধ ছিল। বর্তমানে লিটান হয়ে ইম্ফল ও উখরুলের মধ্যে চলাচলকারী যানবাহনকে সরকার নিরাপত্তা এসকর্ট দিয়ে থাকে।এদিকে শুক্রবারের এই হত্যাকাণ্ডের মাত্র এক দিন আগেই পাশের কাংপোকপি জেলায় একই ধরনের গুলির ঘটনা ঘটে। কুকি অধ্যুষিত ওই জেলায় বন্দুক হামলায় এক কুকি নারী নিহত হন এবং আহত হন আরও দুই কুকি পুরুষ। পরপর এমন সহিংসতায় মণিপুরের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।

নন্দিত টিভি
নন্দিত টিভি
প্রিন্ট এর তারিখঃ ১৫ নভেম্বর, ২০২৬, ০৬:৩০ এএম  ||  প্রকাশের তারিখঃ ১৪ নভেম্বর, ২০২৬, ০৩:৩৬ পিএম

মণিপুরে ফের রক্তপাত, গাড়িতে গুলি করে হত্যা ৪ জনকে

আন্তর্জাতিক
অনলাইন ডেস্ক

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।