নন্দিত টিভি
ই-পেপার
১৪ নভেম্বর ২০২৬
শনিবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | নন্দিত টিভি সংস্করণ
গণমুখী হতে জামায়াতের নতুন পরিকল্পনা, উপদেষ্টা পরিষদ গঠনের চিন্তা

গণমুখী হতে জামায়াতের নতুন পরিকল্পনা,
উপদেষ্টা পরিষদ গঠনের চিন্তা
অনলাইন ডেস্ক:
১৪ নভেম্বর ২০২৬

রাজনৈতিক অবস্থান সুসংহত করা এবং সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্যতা বাড়াতে সাংগঠনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তনের চিন্তা করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দীর্ঘ সাড়ে আট দশকের ইতিহাসে প্রথমবারের মতো মূল গঠনতন্ত্রে উল্লেখযোগ্য সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে বিভিন্ন শ্রেণি-পেশার বিশেষজ্ঞ ও পেশাজীবীদের নিয়ে একটি স্বতন্ত্র ‘উপদেষ্টা পরিষদ’ গঠনের পরিকল্পনা করছে দলটি। এ পরিষদে যুক্ত হতে হলে জামায়াতের শপথধারী সদস্য বা ‘রুকন’ হওয়ার বাধ্যবাধকতা থাকবে না।দলীয় সূত্রের বরাতে জানা গেছে, আধুনিক রাষ্ট্র পরিচালনায় কার্যকর ভূমিকা রাখা এবং সমাজের বিভিন্ন শ্রেণির মানুষের আস্থা অর্জনের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হচ্ছে। এতদিন জামায়াতের নীতিনির্ধারণী কাঠামোতে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ, কর্মপরিষদ ও মজলিসে শূরার সদস্যদেরই ভূমিকা রাখার সুযোগ ছিল।

এসব ফোরামে রুকন ছাড়া বাইরের কারও অন্তর্ভুক্তির সুযোগ ছিল না। নতুন পরিকল্পনা বাস্তবায়িত হলে সেই প্রচলিত কাঠামোর বাইরে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়ার সুযোগ তৈরি হবে।জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে গঠনতন্ত্র সংশোধনের জন্য একটি কমিটি কাজ করছে। সেখানে উপদেষ্টা পরিষদ গঠনের বিষয়টি আলোচনা হয়েছে। দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদও প্রস্তাবটিতে নীতিগত সম্মতি দিয়েছে বলে জানা গেছে।তবে বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার-মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল জুবায়ের। তিনি বলেন, জামায়াত আমিরকে পরামর্শ দিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও বিশেষজ্ঞদের নিয়ে উপদেষ্টা পরিষদ গঠনের চিন্তা চলছে। গঠনতন্ত্র সংশোধন কমিটির পূর্ণাঙ্গ মতামত পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

পরিকল্পনা অনুযায়ী, সাবেক বেসামরিক ও সামরিক কর্মকর্তা, সচিব, কূটনীতিক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞদের এই পরিষদে যুক্ত করা হতে পারে। দলটির বিভিন্ন পেশাজীবী অঙ্গনে সাংগঠনিক দুর্বলতা কাটানোও উদ্যোগটির অন্যতম লক্ষ্য। বিশেষ করে ক্রীড়া, সংস্কৃতি ও সাংবাদিকতা অঙ্গনে গ্রহণযোগ্যতা বাড়াতে কাজ করছে জামায়াত। এরই অংশ হিসেবে সম্প্রতি যুব ও ক্রীড়া বিভাগ গঠন করা হয়েছে।আজ শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জামায়াতের ক্রীড়া বিভাগের উপজেলা প্রতিনিধি সম্মেলন হওয়ার কথা রয়েছে। এতে ৫০০ উপজেলা থেকে সহস্রাধিক প্রতিনিধি অংশ নেবেন। প্রধান অতিথি থাকবেন জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

এহসানুল মাহবুব জুবায়ের জানান, জামায়াতের ছায়া মন্ত্রিসভায় বিভিন্ন খাতের বিশেষজ্ঞদের নিয়ে একটি বড় দল কাজ করছে। সরকারের ভুলত্রুটি তুলে ধরার পাশাপাশি ভবিষ্যতে জামায়াত ক্ষমতায় গেলে বিভিন্ন সমস্যা কীভাবে মোকাবিলা করা যায়, সে বিষয়ে টেকসই সমাধান খোঁজা হচ্ছে।গঠনতন্ত্র সংশোধনের প্রক্রিয়ায় উপকমিটির সুপারিশ প্রথমে নির্বাহী পরিষদ, কেন্দ্রীয় কর্মপরিষদ ও মজলিসে শূরায় অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। এরপর রুকন সম্মেলনে তা পাস করতে হবে। কেন্দ্রীয়ভাবে প্রায় সোয়া লাখ রুকনের সম্মেলন আয়োজন সম্ভব না হলে বিভাগ বা অঞ্চলভিত্তিক সম্মেলনের মাধ্যমে সংশোধনী অনুমোদনের বিষয়টি বিবেচনা করা হতে পারে।

নন্দিত টিভি
নন্দিত টিভি
প্রিন্ট এর তারিখঃ ১৫ নভেম্বর, ২০২৬, ০৬:৩০ এএম  ||  প্রকাশের তারিখঃ ১৪ নভেম্বর, ২০২৬, ০৩:০৯ পিএম

গণমুখী হতে জামায়াতের নতুন পরিকল্পনা, উপদেষ্টা পরিষদ গঠনের চিন্তা

রাজনীতি
অনলাইন ডেস্ক

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।