নন্দিত টিভি
ই-পেপার
১৪ নভেম্বর ২০২৬
শনিবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | নন্দিত টিভি সংস্করণ
ইবিতে র‍্যালির মধ্য দিয়ে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

ইবিতে র‍্যালির মধ্য দিয়ে
বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
ইবি প্রতিনিধি:
১৪ নভেম্বর ২০২৬

সচেতনতা সৃষ্টির লক্ষ্যে র‍্যালির মধ্য দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৬ পালিত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে সহযোগিতা করে বিভাগের সংগঠন এএনএফটি সোসাইটি।দিবসটি উপলক্ষে বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিতে ডায়াবেটিস প্রতিরোধ, স্বাস্থ্যকর জীবনযাপন, সুষম খাদ্যাভ্যাস, নিয়মিত শারীরিক পরিশ্রম এবং রক্তে গ্লুকোজের মাত্রা নিয়মিত পরীক্ষার গুরুত্ব তুলে ধরা হয়। পরে দিবসটির তাৎপর্য তুলে ধরে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের প্রফেসর ড. মো: হাফিজুর রহমান ও প্রফেসর ড. শেখ শাহিনুর রহমান-সহ অন্যান্যরা।

আয়োজকসূত্রে জানা যায, এ বছরের বিশ্ব ডায়াবেটিস দিবসের প্রতিপাদ্য ছিল ‘Early Action on Diabetes’। সময়মতো ডায়াবেটিস শনাক্তকরণ, রোগটির ঝুঁকি সম্পর্কে আগাম সচেতনতা সৃষ্টি এবং জটিলতা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণে মানুষকে উদ্বুদ্ধ করাই এবারের প্রতিপাদ্যের মূল লক্ষ্য।প্রফেসর ড. মো: হাফিজুর রহমান বলেন, ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই। সঠিক খাদ্যাভ্যাস, নিয়মিত শারীরিক পরিশ্রম এবং স্বাস্থ্যসম্মত জীবনযাপন ডায়াবেটিসের ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই রোগ হওয়ার পর চিকিৎসার পাশাপাশি রোগ প্রতিরোধে আগাম সচেতনতা গড়ে তোলা জরুরি।

প্রফেসর ড. শেখ শাহিনুর রহমান বলেন, ডায়াবেটিস বর্তমানে একটি গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য সমস্যা। এ বিষয়ে ব্যক্তি, পরিবার ও সমাজের প্রতিটি স্তরে সচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন। বিশেষ করে তরুণ প্রজন্মকে স্বাস্থ্যকর জীবনধারায় অভ্যস্ত হতে হবে এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার গুরুত্ব অনুধাবন করতে হবে।

নন্দিত টিভি
নন্দিত টিভি
প্রিন্ট এর তারিখঃ ১৫ নভেম্বর, ২০২৬, ০৬:৩০ এএম  ||  প্রকাশের তারিখঃ ১৪ নভেম্বর, ২০২৬, ০২:৪৪ পিএম

ইবিতে র‍্যালির মধ্য দিয়ে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

ক্যাম্পাস
ইবি প্রতিনিধি

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।