নন্দিত টিভি
ই-পেপার
১৪ নভেম্বর ২০২৬
শনিবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | নন্দিত টিভি সংস্করণ
মহান বিজয় দিবস উপলক্ষে জবিতে দেয়ালিকা প্রতিযোগিতা "বিজয়ের বর্ণমালা"

মহান বিজয় দিবস উপলক্ষে জবিতে
দেয়ালিকা প্রতিযোগিতা "বিজয়ের বর্ণমালা"
হামিম শেখ:
১৪ নভেম্বর ২০২৬

মহান বিজয় দিবস উপলক্ষে জবিতে দেয়ালিকা প্রতিযোগিতা "বিজয়ের বর্ণমালা"

হামিম শেখ , জবি প্রতিনিধি

মহান বিজয় দিবস ২০২৬ উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) দেয়ালিকা প্রতিযোগিতা "বিজয়ের বর্ণমালা" এর আয়োজন করেছে।

বিজয়ের চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এবং মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতেই এই আয়োজন। এতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবেন।

প্রতিযোগিতার জন্য মহান মুক্তিযুদ্ধ, দেশের সার্বভৌমত্ব, দেশকে নিয়ে ভাবব কেন, সরকার এবং জনতা, ৪৭ থেকে ২৪ এবং জুলুমের পর বিজয় কেন আসে এর মতো গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী বিষয়বস্তু নির্ধারণ করা হয়েছে। তবে অংশগ্রহণকারীরা চাইলে নিজেদের পছন্দমতো যেকোনো বিষয়েও দেয়ালিকা জমা দিতে পারবেন। আয়োজকরা আশা করছেন, এর মধ্য দিয়ে শিক্ষার্থীদের চিন্তা, সৃজনশীলতা এবং দেশপ্রেমের এক দারুণ প্রকাশ ঘটবে। দেয়ালিকার মাধ্যমে তরুণরা তাদের নিজেদের ভাষায় বিজয়ের গল্প, সংগ্রামের কথা এবং আগামীর বাংলাদেশ নিয়ে ভাবনা তুলে ধরার সুযোগ পাবে।

আগ্রহী শিক্ষার্থীদের আগামী ১৭ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে দেয়ালিকা জমা দিতে হবে। নির্ধারিত সময়ের পর কোনো দেয়ালিকা গ্রহণ করা হবে না বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে। তাই যারা অংশ নিতে চান, তাদের সময় থাকতেই প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার। এছাড়া নম্বরের ভিত্তিতে সেরা ৩০ জনের জন্য রয়েছে জাতীয় সংসদ ভবন পরিদর্শনের বিশেষ সুযোগ, যা শিক্ষার্থীদের জন্য নিঃসন্দেহে একটি বড় অনুপ্রেরণা হয়ে থাকবে। প্রতিযোগিতাটির ব্যবস্থাপনায় রয়েছেন জকসুর কার্যনির্বাহী সদস্য ফাতেমা আক্তার অওরিন। তার তত্ত্বাবধানে পুরো আয়োজনটি সুন্দরভাবে সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

নন্দিত টিভি
নন্দিত টিভি
প্রিন্ট এর তারিখঃ ১৫ নভেম্বর, ২০২৬, ০৬:৩০ এএম  ||  প্রকাশের তারিখঃ ১৪ নভেম্বর, ২০২৬, ০১:৫৫ পিএম

মহান বিজয় দিবস উপলক্ষে জবিতে দেয়ালিকা প্রতিযোগিতা "বিজয়ের বর্ণমালা"

ক্যাম্পাস
হামিম শেখ

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।