নন্দিত টিভি
ই-পেপার
১৪ নভেম্বর ২০২৬
শনিবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | নন্দিত টিভি সংস্করণ
সাফ সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ, ফাইনালের স্বপ্নে লাল-সবুজের দল

সাফ সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ,
ফাইনালের স্বপ্নে লাল-সবুজের দল
অনলাইন ডেস্ক:
১৪ নভেম্বর ২০২৬

সাফ চ্যাম্পিয়নশিপের হাইভোল্টেজ সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। শনিবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ৮টায় জাতীয় স্টেডিয়ামে শুরু হবে দুই দলের গুরুত্বপূর্ণ লড়াই। ফাইনালে ওঠার লক্ষ্য নিয়ে মাঠে নামবে থমাস ডুলির শিষ্যরা।

ম্যাচের ফল কী হবে, তা নির্ধারিত হবে মাঠের পারফরম্যান্সেই। তবে অতীতের মুখোমুখি লড়াই এবং ফিফা র‍্যাংকিংয়ের পরিসংখ্যানে পাকিস্তানের চেয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ।এর আগে ২০২৩ সালের সাফ চ্যাম্পিয়নশিপেও সেমিফাইনালে খেলেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। সেবার অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তে কুয়েতের গোলে ফাইনালে ওঠার স্বপ্ন শেষ হয়ে যায় বাংলাদেশের। এবার সেই আক্ষেপ ঘুচিয়ে শিরোপার লড়াইয়ে জায়গা করে নিতে চায় দলটি।

অন্যদিকে, দীর্ঘ আট বছর পর সাফের শেষ চারে উঠেছে পাকিস্তান। টুর্নামেন্টের ইতিহাসে এটি তাদের তৃতীয় সেমিফাইনাল। এর আগে সর্বশেষ ২০১৮ সালে ঢাকায় সেমিফাইনালে ভারতের কাছে ৩-১ গোলে হেরে বিদায় নিয়েছিল দলটি। এখন পর্যন্ত সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার সুযোগ পায়নি পাকিস্তান। ফলে বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি তাদের জন্য নতুন ইতিহাস গড়ার সুযোগ।

মুখোমুখি লড়াইয়ে এগিয়ে বাংলাদেশ

সাফ চ্যাম্পিয়নশিপে দুই দলের সাতবারের মুখোমুখি লড়াইয়ে বাংলাদেশ জিতেছে তিন ম্যাচে, পাকিস্তানের জয় দুটি। বাকি দুটি ম্যাচ ড্র হয়েছে।দুই দলের প্রথম দেখা হয় ১৯৯৫ সালে। সেই ম্যাচে জয় পায় পাকিস্তান। ১৯৯৯ সালে ৪-০ গোলের বড় জয় দিয়ে প্রতিশোধ নেয় বাংলাদেশ। এরপর ২০০৫ সালে করাচিতে সেমিফাইনালে পাকিস্তানকে ১-০ গোলে হারায় লাল-সবুজের প্রতিনিধিরা।২০০৯ ও ২০১১ সালের ম্যাচ দুটি গোলশূন্য ড্র হয়। ২০১৩ সালে পাকিস্তান ২-১ গোলে জয় পেলেও ২০১৮ সালের সর্বশেষ মুখোমুখি লড়াইয়ে ১-০ গোলে জেতে বাংলাদেশ।

সব প্রতিযোগিতা মিলিয়ে দুই দল এখন পর্যন্ত ১৭ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে বাংলাদেশের জয় সাতটি, পাকিস্তানের ছয়টি। বাকি চারটি ম্যাচ ড্র হয়েছে।

ফিফা র‍্যাংকিংয়েও এগিয়ে রয়েছে বাংলাদেশ। বর্তমানে ১৮২তম অবস্থানে আছে লাল-সবুজের দল। অন্যদিকে পাকিস্তানের অবস্থান ১৯৭তম।

পরিসংখ্যান বাংলাদেশের পক্ষে থাকলেও সেমিফাইনালের লড়াইয়ে জয় পেতে মাঠের পারফরম্যান্সই হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ফাইনালের টিকিট নিশ্চিত করতে তাই পাকিস্তানের বিপক্ষে নিজেদের সেরাটা দিতে প্রস্তুত বাংলাদেশ।

নন্দিত টিভি
নন্দিত টিভি
প্রিন্ট এর তারিখঃ ১৫ নভেম্বর, ২০২৬, ০৬:৩০ এএম  ||  প্রকাশের তারিখঃ ১৪ নভেম্বর, ২০২৬, ০১:৩০ পিএম

সাফ সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ, ফাইনালের স্বপ্নে লাল-সবুজের দল

খেলাধুলা
অনলাইন ডেস্ক

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।