নন্দিত টিভি
ই-পেপার
১৪ নভেম্বর ২০২৬
শনিবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | নন্দিত টিভি সংস্করণ
‘ফালতু লোক’ মন্তব্যে ক্ষুব্ধ রাশেদ খাঁন, লাইভ টকশো ছেড়ে বেরিয়ে গেলেন

‘ফালতু লোক’ মন্তব্যে ক্ষুব্ধ রাশেদ খাঁন,
লাইভ টকশো ছেড়ে বেরিয়ে গেলেন
অনলাইন ডেস্ক:
১৪ নভেম্বর ২০২৬

বেসরকারি টেলিভিশন চ্যানেল স্টার নিউজের সরাসরি সম্প্রচারিত রাজনৈতিক টকশো ‘কড়া আলাপ’ থেকে বেরিয়ে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। সহ-আলোচক ডক্টর আব্দুল মান্নানের ‘ফালতু লোক’ মন্তব্যের প্রতিবাদ জানিয়ে অনুষ্ঠান বর্জন করেন তিনি।শুক্রবার (১৩ নভেম্বর) রাতে সরাসরি সম্প্রচারিত আলোচনার একপর্যায়ে সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে রাশেদ খাঁন ও ডক্টর আব্দুল মান্নানের মধ্যে তীব্র বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে রাশেদ খাঁনকে উদ্দেশ করে ‘ফালতু লোক’ মন্তব্য করেন আব্দুল মান্নান। এতে ক্ষুব্ধ হয়ে মন্তব্যটি প্রত্যাহার এবং উপযুক্ত প্রতিকার দাবি করেন রাশেদ খাঁন।তিনি বলেন, জাতীয় গণমাধ্যমের সামনে একজন রাজনৈতিক নেতাকে উদ্দেশ করে এমন আক্রমণাত্মক ভাষা ব্যবহার গ্রহণযোগ্য নয়। আত্মসম্মান বিসর্জন দিয়ে সেখানে বসে থাকা তার পক্ষে সম্ভব নয় বলেও জানান তিনি।

পরিস্থিতি সামাল দিতে অনুষ্ঠানের সঞ্চালক মনিরুল ইসলাম দুঃখ প্রকাশ করেন। পাশাপাশি অনুষ্ঠানের পক্ষ থেকে ওই বক্তব্য প্রত্যাহারের প্রস্তাব দিয়ে রাশেদ খাঁনকে আলোচনায় থাকার অনুরোধ জানান। তবে রাশেদ খাঁন বলেন, যিনি সরাসরি কটূক্তি করেছেন, তাকেই মন্তব্য প্রত্যাহার করতে হবে। শেষ পর্যন্ত আব্দুল মান্নান বক্তব্য প্রত্যাহার না করায় সঞ্চালক ও দর্শকদের কাছে দুঃখ প্রকাশ করে স্টুডিও ছেড়ে বেরিয়ে যান তিনি।

সংসদে ‘ফালতু’ মন্তব্য ঘিরে বিরোধ

এর আগে জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদের, বিশেষ করে মিয়া গোলাম পরওয়ারের সঙ্গে ভারতীয় গোয়েন্দা কর্মকর্তাদের গোপন বৈঠকের অভিযোগ করেছিলেন রাশেদ খাঁন। গত ১১ নভেম্বর জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বক্তব্যের পর এ অভিযোগ নাকচ করেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান।সংসদে তিনি বলেন, কোনো দেশের গোয়েন্দা সংস্থার সঙ্গে বসার ইতিহাস তাদের নেই। রাজনৈতিক দল হিসেবে তারা রাজনৈতিক প্রতিপক্ষ ও বন্ধুদের সঙ্গে আলোচনা করেন বলেও মন্তব্য করেন তিনি।

একই বক্তব্যে রাশেদ খাঁনের নাম উল্লেখ না করে তাকে ‘সরকারের নিয়োজিত জামায়াত বিষয়ক সচিব মর্যাদার একজন লোক’ বলে কটাক্ষ করেন জামায়াত আমির। পাশাপাশি তাকে ‘ফালতু লোক’ হিসেবে আখ্যা দেন।এর প্রতিক্রিয়ায় ১১ নভেম্বর রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ডা. শফিকুর রহমানকে উদ্দেশ করে পাল্টা হুঁশিয়ারি দেন রাশেদ খাঁন। পরদিন ১২ নভেম্বরের আরেকটি পোস্টে তিনি লেখেন, ২০১৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত শেখ হাসিনাবিরোধী আন্দোলনে ভূমিকা রাখার পরও তাকে ‘ফালতু’ বলা হয়েছে। একই সঙ্গে জামায়াত আমিরের বক্তব্যের সমালোচনা করেন তিনি।

নন্দিত টিভি
নন্দিত টিভি
প্রিন্ট এর তারিখঃ ১৫ নভেম্বর, ২০২৬, ০৬:৩৮ এএম  ||  প্রকাশের তারিখঃ ১৪ নভেম্বর, ২০২৬, ০১:২৩ পিএম

‘ফালতু লোক’ মন্তব্যে ক্ষুব্ধ রাশেদ খাঁন, লাইভ টকশো ছেড়ে বেরিয়ে গেলেন

রাজনীতি
অনলাইন ডেস্ক

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।