নন্দিত টিভি
ই-পেপার
১৩ নভেম্বর ২০২৬
শুক্রবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | নন্দিত টিভি সংস্করণ
ইটনায় পূর্ববিরোধের জেরে ঘরে ঢুকে ভাই-মাকে কুপিয়ে জখম, দেড় লাখ টাকা ও স্বর্ণালঙ্কার লুট

ইটনায় পূর্ববিরোধের জেরে ঘরে ঢুকে ভাই-মাকে কুপিয়ে
জখম, দেড় লাখ টাকা ও স্বর্ণালঙ্কার লুট
নিজাম উদ্দীন, কিশোরগঞ্জ প্রতিনিধি:
১৩ নভেম্বর ২০২৬

কিশোরগঞ্জের ইটনা উপজেলায় পূর্ববিরোধের জেরে বাড়িতে হামলা চালিয়ে এক ব্যবসায়ী ও তার বৃদ্ধা মাকে কুপটিয়ে গুরুতর জখম করার অভিযোগ পাওয়া গেছে। এ সময় হামলাকারীরা বসতঘর ভাঙচুর করে নগদ ১ লক্ষ টাকা এবং ১ লাখ ৮০ হাজার টাকা মূল্যের স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।

​গত ১০ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দে দিবাগত রাতে উপজেলার চৌগাংগা ইউনিয়নের কেরুয়ালা গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

​এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী জনি মিয়া বাদী হয়ে ইটনা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪/৫ জনকে বিবাদী করা হয়েছে।

​অভিযুক্তরা হলেন— নাজমুল মিয়া (৩০), তানভীর মিয়া (২০), ছিদ্দিক মিয়া (৫০), জহিরুল মিয়া (৩২), স্বর্ণি আক্তার (২২), জরিনা বেগম (৪০)— সকলের সাং কেরুয়ালা, চৌগাংগা ইউনিয়ন, ইটনা এবং রুবেল মিয়া (৩৫), সাং আনোয়ারপুর, তাড়াইল, কিশোরগঞ্জ।

মামলার বিবরণী অনুযায়ী, বাদী জনি মিয়ার সাথে স্থানীয় বিবাদীদের বাড়ি সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন গত ১০ নভেম্বর রাত আনুমানিক ৯টার দিকে সকল বিবাদী পূর্বপরিকল্পনা অনুযায়ী ধারালো রামদা, চাইনিজ কোড়াল, লোহার রড ও বাঁশের লাঠিসোঁটাসহ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বেআইনিভাবে বাদীর বসতঘরে প্রবেশ করে।

​এ সময় বিবাদীরা বাদীর বড় ভাই বাচ্চু মিয়াকে (৩৫) অকথ্য ভাষায় গালিগালাজ করে। প্রতিবাদ করলে ৩নং বিবাদী ছিদ্দিক মিয়ার হুকুমে অন্যরা লোহার রড ও লাঠিসোঁটা দিয়ে তাকে এলোপাতাড়ি পিটিয়ে জখম করে। একপর্যায়ে ১নং বিবাদী নাজমুল মিয়া চাইনিজ কোড়াল দিয়ে এবং ২নং ও ৪নং বিবাদী তানভীর ও জহিরুল রামদা দিয়ে বাচ্চু মিয়ার মাথা লক্ষ্য করে কোপ মারেন। এতে তার কপালে এবং মাথার বিভিন্ন স্থানে গুরুতর কাটা রক্তাক্ত জখম হয়।

​ছেলের ওপর হামলা প্রতিহত করতে গেলে বাদীর মা খুদেজা খাতুনকে (৬০) আসামিরা মারধর করেন। ৬নং বিবাদী জরিনা বেগম ও ৭নং বিবাদী রুবেল মিয়া তার চুলের মুঠি ধরে টানাটানি করে নিলাফুলা জখম করেন। এছাড়া হামলাকারীরা ঘরের আসবাবপত্র ভাঙচুর করে প্রায় ৩০ হাজার টাকার ক্ষতিসাধন করে এবং সিন্দুকের তালা ভেঙে নগদ ১ লাখ টাকা ও ১০ আনা ওজনের একটি স্বর্ণের চেইন (মূল্য আনুমানিক ১ লাখ ৮০ হাজার টাকা) চুরি করে নিয়ে যায়।

আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে প্রথমে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

​এ বিষয়ে ইটনা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন, ভুক্তভোগীর পরিবার।

নন্দিত টিভি
নন্দিত টিভি
প্রিন্ট এর তারিখঃ ১৫ নভেম্বর, ২০২৬, ০৬:৩০ এএম  ||  প্রকাশের তারিখঃ ১৩ নভেম্বর, ২০২৬, ০৬:৩৪ পিএম

ইটনায় পূর্ববিরোধের জেরে ঘরে ঢুকে ভাই-মাকে কুপিয়ে জখম, দেড় লাখ টাকা ও স্বর্ণালঙ্কার লুট

জাতীয়
নিজাম উদ্দীন, কিশোরগঞ্জ প্রতিনিধি

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।