কিশোরগঞ্জে মারামারি মামলায় দুই বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি মাসুদ রানা (৩৮)-কে গ্রেফতার করেছে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত ইউনিট সিপিসি-২, এসআরবি-১৪, কিশোরগঞ্জ।
গত ১২ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দে রাত আনুমানিক সাড়ে ১০টায় কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত বোর্ড বাজার এলাকায় একটি ঝটিকা অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাসুদ রানা কিশোরগঞ্জ সদর থানার কাজিরগাঁও এলাকার ছফু মিয়া ওরফে মো. ছফির উদ্দিনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত মাসুদ রানা পাকুন্দিয়া থানার মামলা নং-১৯(০৬)১৯, ধারা ৩২৬ পেনাল কোড-এর একটি মারামারি মামলার ০২ বছরের সাজাপ্রাপ্ত এবং পরোয়ানাভুক্ত পলাতক আসামি ছিলেন। দীর্ঘ দিন ধরে আইনপ্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে তিনি আত্মগোপনে ছিলেন।
দেশের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং চাঞ্চল্যকর মামলার সাজাপ্রাপ্ত আসামিদের আইনের আওতায় আনতে এসআরবি-১৪ নিয়মিত ও নিরলসভাবে অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় এসআরবি-১৪, কিশোরগঞ্জের সিপিসি-২ এর একটি চৌকস আভিযানিক দল আসামির সুনির্দিষ্ট অবস্থান নিশ্চিত করে। পরবর্তীতে চৌদ্দশত বোর্ড বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে সফলভাবে গ্রেফতার করা হয়।আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, গ্রেফতারের পর পলাতক আসামি মাসুদ রানার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কিশোরগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।