নন্দিত টিভি
ই-পেপার
১৩ নভেম্বর ২০২৬
শুক্রবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | নন্দিত টিভি সংস্করণ
প্রধানমন্ত্রীর দেশে প্রত্যাবর্তনে বিমানবন্দরে অভ্যর্থনা জানালেন: চীফ হুইপ নূরুল ইসলাম মনি

প্রধানমন্ত্রীর দেশে প্রত্যাবর্তনে বিমানবন্দরে অভ্যর্থনা জানালেন
চীফ হুইপ নূরুল ইসলাম মনি
মাওলানা মোঃ আব্দুল মোতালেব, স্টাফ রিপোর্টার:
১৩ নভেম্বর ২০২৬

জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ৩১তম শীর্ষ সম্মেলন (COP31)-এ অংশগ্রহণ শেষে আজ শুক্রবার ভোরে দেশে ফিরছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানান জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনি।

তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত COP31 সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর স্বার্থ সুরক্ষায় আন্তর্জাতিক জলবায়ু অর্থায়ন, ঋণ সহায়তা, প্রযুক্তি হস্তান্তর, নবায়নযোগ্য জ্বালানি এবং ন্যায়সংগত জ্বালানি রূপান্তর বিষয়ে পাঁচ দফা গুরুত্বপূর্ণ প্রস্তাব তুলে ধরেন। তিনি জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজন কার্যক্রমে বরাদ্দ, ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য ঋণ মওকুফ ও ঋণ-সহনশীলতার ব্যবস্থা, পরিবেশবান্ধব প্রযুক্তির ন্যায্য প্রাপ্যতা এবং নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরে সহজ অর্থায়নের আহ্বান জানান।

পাশাপাশি ন্যায়সংগত জ্বালানি রূপান্তরের লক্ষ্যে ‘বেলেম-আনতালিয়া অ্যাকশন মেকানিজম’ গ্রহণের প্রস্তাব করেন।

সম্মেলনে প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশের জাতীয় অঙ্গীকার ও উন্নয়ন পরিকল্পনাও তুলে ধরেন। আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ, ২০ হাজার কিলোমিটার নদী-খাল খনন, ২০৩০ সালের মধ্যে বিদ্যুতের চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে পূরণ এবং ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি। একই সঙ্গে জলবায়ু সহনশীল ও টেকসই অর্থনীতি গড়ে তোলার ক্ষেত্রে বাংলাদেশের দৃঢ় অবস্থান বিশ্বদরবারে তুলে ধরেন।

প্রধানমন্ত্রীর এ অংশগ্রহণ জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বাংলাদেশের স্বার্থ, ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবি এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বিশেষ করে বৈশ্বিক জলবায়ু সংকটে বাংলাদেশের স্বল্প নিঃসরণ সত্ত্বেও অধিক ক্ষতিগ্রস্ত হওয়ার বাস্তবতা এবং উন্নয়নশীল ও ঝুঁকিপূর্ণ দেশগুলোর ন্যায্য অধিকার আন্তর্জাতিক পরিসরে গুরুত্বের সঙ্গে উপস্থাপিত হয়েছে।

নন্দিত টিভি
নন্দিত টিভি
প্রিন্ট এর তারিখঃ ১৫ নভেম্বর, ২০২৬, ০৬:৩০ এএম  ||  প্রকাশের তারিখঃ ১৩ নভেম্বর, ২০২৬, ০৬:১৯ পিএম

প্রধানমন্ত্রীর দেশে প্রত্যাবর্তনে বিমানবন্দরে অভ্যর্থনা জানালেন: চীফ হুইপ নূরুল ইসলাম মনি

জাতীয়
মাওলানা মোঃ আব্দুল মোতালেব, স্টাফ রিপোর্টার

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।