নন্দিত টিভি
ই-পেপার
১৩ নভেম্বর ২০২৬
শুক্রবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | নন্দিত টিভি সংস্করণ
শেখ হাসিনাকে ফেরাতে ভারতের দুই শর্ত, দায়িত্ব নিতে হবে সেনাবাহিনীকে?

শেখ হাসিনাকে ফেরাতে ভারতের দুই
শর্ত, দায়িত্ব নিতে হবে সেনাবাহিনীকে?
নিজস্ব প্রতিবেদক:
১৩ নভেম্বর ২০২৬

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এবার শেখ হাসিনার প্রত্যাবর্তনে দুটি শর্তের কথা সামনে এনেছে ভারত। বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনাকে ফিরিয়ে নেওয়ার দায়িত্ব বাংলাদেশ সেনাবাহিনীকে দিতে চায় নয়াদিল্লি। পাশাপাশি তাঁর বিরুদ্ধে দেওয়া মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল এবং নতুন করে বিচার পাওয়ার সুযোগ নিশ্চিত করার শর্তও দিয়েছে ভারত।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট দেশ ছাড়ার সময় বাংলাদেশের সামরিক বিমানে করে ভারতে গিয়েছিলেন শেখ হাসিনা। এবারও তাঁকে আনতে সামরিক বিমান পাঠানোর প্রস্তাব দিয়েছে নয়াদিল্লি। বিকল্প হিসেবে স্থলসীমান্তের নির্দিষ্ট কোনো পয়েন্টে সেনাসদস্যদের কাছে তাঁকে হস্তান্তরের বিষয়টিও বিবেচনায় রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তবে ভারতের প্রধান উদ্বেগ, শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর পর তাঁর নিরাপত্তা এবং বিচারপ্রক্রিয়া নিয়ে। নয়াদিল্লি চায়, মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগ এবং নতুন করে স্বচ্ছ বিচার নিশ্চিত করা হোক। এমনকি আন্তর্জাতিক সম্প্রদায় ও বিশ্ব গণমাধ্যমের নজরদারিতে বিচারপ্রক্রিয়া সম্পন্ন করার পক্ষেও অবস্থান নিয়েছে ভারত বলে দাবি করেছে বিবিসি বাংলা।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড কার্যকরের মুখে ঠেলে দেওয়ার জন্য হস্তান্তর করতে চায় না ভারত; বরং তাঁকে নতুন করে ন্যায়বিচারের সুযোগ দেওয়ার পক্ষে দেশটি।

বিবিসি বাংলার প্রতিবেদনে আরও বলা হয়েছে, শেখ হাসিনার ভারতে দীর্ঘদিন অবস্থান বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও নয়াদিল্লির জন্য অস্বস্তির কারণ হয়ে উঠেছে। তাঁকে তৃতীয় কোনো দেশে পাঠানোর চেষ্টা করেও সফল হয়নি ভারত। ফলে বাংলাদেশে ফিরে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হওয়াকেই এখন সম্ভাব্য পথ হিসেবে দেখছে দেশটি।

প্রতিবেদনে ভারতের একটি সামরিক সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, শেখ হাসিনার দেশে ফেরার পর তাঁর নিরাপত্তার দায়িত্ব বাংলাদেশ সেনাবাহিনী নেবে—এমন নিশ্চয়তা চায় নয়াদিল্লি।

এদিকে, গত অক্টোবরের প্রথম সপ্তাহে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর দিল্লি সফর এবং দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠের সঙ্গে বৈঠকের বিষয়টিও প্রতিবেদনে উঠে এসেছে। ভারতীয় সূত্রের দাবি, শেখ হাসিনার প্রত্যাবর্তনে বাংলাদেশের সেনাবাহিনীর ভূমিকা নিয়ে আলোচনা করতেই এই যোগাযোগ গুরুত্বপূর্ণ ছিল।

ভারতের সাবেক সেনাপ্রধান জেনারেল মনোজ পাণ্ডে এর আগে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে নিয়মিত যোগাযোগের কথা প্রকাশ্যে জানিয়েছিলেন। দুই দেশের সেনাবাহিনীর এই যোগাযোগ শেখ হাসিনার দেশে ফেরার প্রক্রিয়ায় কাজে লাগাতে চায় ভারত—এমন ইঙ্গিতও দিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পরই শেখ হাসিনা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে ২০২৬ সালের ডিসেম্বরে দেশে ফেরার ইচ্ছার কথা জানান।

তবে শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে ভারতের মধ্যেও সংশয় রয়েছে। দেশটির কর্মকর্তাদের ধারণা, জ্বালানি সংকট ও পোশাকশ্রমিকদের বিক্ষোভসহ নানা অভ্যন্তরীণ চ্যালেঞ্জের মধ্যে বাংলাদেশের বর্তমান সরকার তাঁকে ফেরাতে কতটা আগ্রহী, তা নিয়ে প্রশ্ন রয়েছে। তাঁর প্রত্যাবর্তনে দেশে নতুন রাজনৈতিক অস্থিরতা তৈরি হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

নয়াদিল্লির এক কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, ডিসেম্বরের মধ্যে শর্ত পূরণ করে শেখ হাসিনার দেশে ফেরা কঠিন জেনেও ভারত তাঁর ফেরার ঘোষণায় সম্মতি দিয়েছে। শেষ পর্যন্ত তিনি ফিরতে না পারলে বাংলাদেশ সরকারের অসহযোগিতাকে কারণ হিসেবে তুলে ধরার সুযোগ পাবে নয়াদিল্লি—এমন ধারণাও প্রতিবেদনে দেওয়া হয়েছে।

সব মিলিয়ে শেখ হাসিনার দেশে ফেরা এখন শুধু প্রত্যর্পণের বিষয় নয়; এর সঙ্গে জড়িয়ে গেছে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক, সেনাবাহিনীর ভূমিকা, নিরাপত্তা এবং বিচারপ্রক্রিয়ার প্রশ্ন। তবে ভারতের এই শর্তগুলো নিয়ে বাংলাদেশ সরকারের আনুষ্ঠানিক অবস্থান কী, সেটিই এখন গুরুত্বপূর্ণ।

তথ্যসূত্র: বিবিসি বাংলা

নন্দিত টিভি
নন্দিত টিভি
প্রিন্ট এর তারিখঃ ১৫ নভেম্বর, ২০২৬, ০৬:৩০ এএম  ||  প্রকাশের তারিখঃ ১৩ নভেম্বর, ২০২৬, ০৫:১৮ পিএম

শেখ হাসিনাকে ফেরাতে ভারতের দুই শর্ত, দায়িত্ব নিতে হবে সেনাবাহিনীকে?

জাতীয় / রাজনীতি
নিজস্ব প্রতিবেদক

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।