সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬, ০১:২০ পিএম
নন্দিত টিভি
১২ দফা দাবিতে প্রেস ক্লাবের সামনে শ্রমিক সমাবেশ, রাজধানীতে অটোরিকশা সংকট

১২ দফা দাবিতে প্রেস ক্লাবের সামনে শ্রমিক সমাবেশ, রাজধানীতে অটোরিকশা সংকট

watermark
Nondito TV Admin

১২ দফা দাবিতে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে শ্রমিক সমাবেশ করছে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়ন। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) এই সংগঠনের সমাবেশকে কেন্দ্র করে নগরীর বিভিন্ন সড়কে ব্যাটারিচালিত অটোরিকশার চলাচল কমে গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।

সোমবার (৯ নভেম্বর) সকাল থেকে রাজধানীর মোহাম্মদপুর, শ্যামলীসহ বিভিন্ন এলাকায় খুব কমসংখ্যক ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল করতে দেখা গেছে। কিছু এলাকায় অটোচালকদের দলবদ্ধ হয়ে অন্য রিকশার চলাচলে বাধা দেওয়ার ঘটনাও দেখা গেছে।সড়কে অটোরিকশা কম থাকায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন শিক্ষার্থী ও কর্মজীবী মানুষ।


প্রয়োজনীয় সময়ে যানবাহন না পেয়ে অনেককে হেঁটেই গন্তব্যে যেতে হয়েছে। সকাল থেকেই বিভিন্ন এলাকায় যাত্রীদের দুর্ভোগ পোহাতে দেখা যায়।সমাবেশ উপলক্ষে শ্রমিক ইউনিয়নের বিতরণ করা একটি লিফলেটে তাদের ১২ দফা দাবির কথা তুলে ধরা হয়েছে। সেখানে বলা হয়েছে, ‘রাস্তা আছে যেখানে অটোরিকশা চলবে সেখানে’। পাশাপাশি ব্যাটারিচালিত অটোরিকশার জন্য বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) লাইসেন্স প্রদান, চালকদের ড্রাইভিং লাইসেন্স এবং যৌক্তিক রুট পারমিট নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।লিফলেটে আরও উল্লেখ করা হয়েছে, পরিশোধিত বিদ্যুৎ বিলের মিটার সংযোগ বিচ্ছিন্ন করা যাবে না। একই সঙ্গে রেকার ও ডাম্পিংয়ের নামে জুলুম-নির্যাতন বন্ধের দাবিও জানিয়েছে সংগঠনটি।সমাবেশ শেষে অটোরিকশাচালকরা প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিতে যাবেন বলেও লিফলেটে জানানো হয়েছে।শ্রমিকদের দাবিকে ঘিরে আয়োজিত এই সমাবেশের প্রভাবে রাজধানীর কয়েকটি এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার চলাচল কমে যাওয়ায় সকাল থেকেই যাতায়াতে ভোগান্তি তৈরি হয়েছে।


ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।

প্রিন্ট করুন ফটোকার্ড ই-পেপার ব্রডশিট