সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬, ০১:০০ পিএম
নন্দিত টিভি
বরগুনায় পার্কিং করা বিআরটিসি  বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

বরগুনায় পার্কিং করা বিআরটিসি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

watermark
মাওলানা মোঃ আবদুল মোতালেব

 বরগুনায় পার্কিং করা বিআরটিসি  বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রবিবার ৮ নভেম্বর দিবাগত রাতে এ এ অগ্নিকাণ্ডের মতো  ঘটনা ঘটে। বিআরটিসির বাসটি বরগুনা থেকে খুলনা রুটে চলাচল করত। প্রতিদিনের মতো শনিবার রাতে বাসটি বরগুনা পুলিশ লাইনের সামনের সড়কে পার্কিং করে রাখা হয়। মধ্যরাতে দুর্বৃত্তরা বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায়। এ সময় পুলিশ লাইনের সদস্যরা বাসে আগুন জ্বলতে দেখে দ্রুত পানি দিয়ে তা নিভিয়ে ফেলেন। এসময় বাসটির কিছু অংশ পুড়ে যায়।



বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদৎ মো. হাচনাইন পারভেজ সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করে বলেন, মধ্যরাতে পুলিশ লাইনের সামনে পার্কিং করে রাখা বিআরটিসির বাসে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো শনাক্ত করা যায়নি। জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে । 



ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।

প্রিন্ট করুন ফটোকার্ড ই-পেপার ব্রডশিট