সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬, ১২:৫৬ পিএম
নন্দিত টিভি
টেকনাফ পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত

টেকনাফ পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত

watermark
টেকনাফ প্রতিনিধি:

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে টেকনাফ পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।দিবসটি উপলক্ষে আয়োজিত র‍্যালিতে টেকনাফ পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পথসভায় মিলিত হয়।এতে উপস্থিত ছিলেন টেকনাফ পৌর বিএনপির আহ্বায়ক জনাব আব্দুর রাজ্জাক মেম্বার এবং সদস্য সচিব জনাব হাফেজ এনামুল হাসান।এছাড়াও উপস্থিত ছিলেন টেকনাফ পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক  আক্তার হোসেন বাবলু, যুগ্ম আহ্বায়ক ও সিনিয়র সাংবাদিক  আব্দুস সালাম, যুগ্ম আহ্বায়ক জনাব মোঃ ফরহাদ,


টেকনাফ পৌর যুবদলের আহ্বায়ক  আব্দুল শুক্কুর, টেকনাফ স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক  মোঃ আব্দুল্লাহ, সদস্য সচিব জনাব রহমত উল্লাহ, টেকনাফ পৌর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মুসলেহ উদ্দিন এবং টেকনাফ পৌর জাসাসের আহ্বায়ক ইলিয়াস শাহসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।পথসভায় বক্তারা ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে জাতীয় ঐক্য, গণতন্ত্র, জনগণের অধিকার এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।বর্ণাঢ্য র‍্যালি ও পথসভার মধ্য দিয়ে টেকনাফ পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেন।

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।

প্রিন্ট করুন ফটোকার্ড ই-পেপার ব্রডশিট