সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬, ১২:৪২ পিএম
নন্দিত টিভি
সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসককে মারতে উদ্যত, আনসারের হাতে আটক-১

সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসককে মারতে উদ্যত, আনসারের হাতে আটক-১

watermark
মোঃ নুর নবী জনি

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত এক চিকিৎসককে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধরের জন্য উদ্যত হওয়ার অভিযোগে মো. মোয়াজ্জেম হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে হাসপাতালের দায়িত্বরত আনসার সদস্যরা।রোববার (৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগের ১০১ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে।হাসপাতাল সূত্রে জানা যায়, ওই কক্ষে কর্তব্যরত আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মুস্তাফিজুর রহমানকে মোয়াজ্জেম হোসেন অকথ্য ভাষায় গালিগালাজ করেন। একপর্যায়ে উত্তেজিত হয়ে চিকিৎসকের টেবিলে থাপ্পড় মারেন এবং তাঁকে মারধরের জন্য চড়াও হন।


এ সময় দায়িত্বে থাকা আনসার সদস্য এপিসি মো. আব্দুল্লাহ আল মামুন ও আনসার সদস্য মো. দেলোয়ার হোসেন দ্রুত এগিয়ে এসে ওই ব্যক্তিকে আটক করেন।আটক মো. মোয়াজ্জেম হোসেন (৪০) সোনারগাঁ উপজেলার আমিনপুর ডাকঘরের ষোলপাড়া গ্রামের মোসলেম বেপারীর ছেলে।পরে হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে আটক ব্যক্তিকে নিজেদের হেফাজতে নেয়।হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকের ওপর এমন আচরণের ঘটনায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।

প্রিন্ট করুন ফটোকার্ড ই-পেপার ব্রডশিট