শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬, ০৬:২৪ পিএম
নন্দিত টিভি
বিদেশি পিস্তলসহ নারায়ণগঞ্জে তিনজন গ্রেপ্তার

বিদেশি পিস্তলসহ নারায়ণগঞ্জে তিনজন গ্রেপ্তার

watermark
nonditotvnews

নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তলসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা পেশাদার অস্ত্র ও মাদক কারবারি। তাঁদের বিরুদ্ধে হত্যা, মাদক ও অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে।শুক্রবার (৬ নভেম্বর) রাত ১১টার দিকে সিদ্ধিরগঞ্জ থানার শান্তিনগর ক্যানেলপাড় এলাকায় এ অভিযান চালানো হয়।গ্রেপ্তারকৃত আসামিরা হলেন জসিম উদ্দিন ওরফে শিষনাগ জসিম (৪৫), শফিকুর রহমান রনি (৩৫) এবং মো. লিটন ওরফে পাইলট লিটন (৪৫)।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, জসিম মেহেরপুর সীমান্ত এলাকার এক অস্ত্র চোরাকারবারির সঙ্গে যোগাযোগ করে দীর্ঘদিন ধরে অস্ত্র কেনাবেচা করে আসছিলেন। বন্দর এলাকায় জমি দখলসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড ও হত্যাকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে এসব অস্ত্র কেনাবেচা করা হতো বলে পুলিশের দাবি। মেহেরপুর থেকে অস্ত্র নিয়ে কেনাবেচার উদ্দেশ্যে সিদ্ধিরগঞ্জের শান্তিনগর ক্যানেলপাড় এলাকায় অবস্থানকালে তাঁদের গ্রেপ্তার করা হয়।জেলা গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসিনুজ্জামান জানান, অভিযানে তাঁদের কাছ থেকে ৭.৬৫ বোরের একটি বিদেশি পিস্তল ও ব্যবহৃত দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অস্ত্র আইনে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করা হয়েছে।

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।

প্রিন্ট করুন ফটোকার্ড ই-পেপার ব্রডশিট