শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬, ০৪:২৯ পিএম
নন্দিত টিভি
বরগুনা দারুল উলুম নেছারিয়া কামিল মাদ্রাসায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

বরগুনা দারুল উলুম নেছারিয়া কামিল মাদ্রাসায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

watermark
nonditotvnews

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বরগুনা দারুল উলুম নেছারিয়া কামিল মাদ্রাসার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ মামুন অর রশীদ।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব ফজলুল হক মাস্টার।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলা জাতীয়তাবাদী ওলামা দলের সভাপতি মাওলানা মোঃ শাহজালাল রুমী।

আলোচনা সভায় বক্তব্য রাখেন মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা মোঃ মোহেবুল্লাহ এবং ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ কামাল হোসেন।বক্তারা ঐতিহাসিক ৭ নভেম্বরের পটভূমি ও তাৎপর্য, জাতীয় ঐক্য, স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকা নিয়ে আলোচনা করেন।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাদ্রাসার সহকারী অধ্যাপক ও জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন পরিচালনা কমিটির আহ্বায়ক মাওলানা মোঃ জসিম উদ্দিন।

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।

প্রিন্ট করুন ফটোকার্ড ই-পেপার ব্রডশিট