শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬, ০৩:১৭ পিএম
নন্দিত টিভি
নারায়ণগঞ্জে ৫ম বারের মতো শ্রেষ্ঠ ওসি জামাল উদ্দিন ও বডিবিল্ডার তাইহান ছোয়াদকে সম্মাননা

নারায়ণগঞ্জে ৫ম বারের মতো শ্রেষ্ঠ ওসি জামাল উদ্দিন ও বডিবিল্ডার তাইহান ছোয়াদকে সম্মাননা

watermark
nonditotvnews

নারায়ণগঞ্জ জেলায় ৫ম বারের মতো শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হওয়ায় মোঃ জামাল উদ্দিন এবং সিঙ্গাপুরে অনুষ্ঠিত আন্তর্জাতিক বডিবিল্ডিং প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে ১ম ও ৩য় স্থান অর্জনকারী খন্দকার তাইহান তাবাসসির ছোয়াদকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেছে ‘হিলফুল ফুযুল শান্তি সংঘ’।শুক্রবার রাত সাড়ে ৭টায় বন্দর ১নং খেয়াঘাট সংলগ্ন যুবরাজ সুপার মার্কেটে অবস্থিত সংগঠনের কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।সংগঠনের সভাপতি মোঃ মাহতাব হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ নাজির ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি জি কে রাসেল

BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ মোমেন ইসলাম BHDS ঢাকা বিভাগীয় কমিটির সভাপতি সেলিনা সুলতানা শিউলী ও সাংগঠনিক সম্পাদক ডাঃ পারভীন আক্তারদৈনিক বিজয় পত্রিকার নির্বাহী সম্পাদক মাইনুদ্দিন দেওয়ানসহ অন্যান্য নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।প্রধান অতিথির বক্তব্যে বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জামাল উদ্দিন বলেন, "আমি দায়িত্ব নেওয়ার পর সর্বস্তরের মানুষের সহযোগিতা ও সরকারি কর্মকর্তাদের আন্তরিকতায় এলাকায় চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদকের দাপট পূর্বের চেয়ে অনেক কমে এসেছে। নারায়ণগঞ্জ শহরের অনাকাঙ্ক্ষিত ঘটনা ও অপরাধ দমনে আমরা নিরলস কাজ করছি।"

সম্মাননা প্রদানের বিষয়ে আবেগঘন কণ্ঠে ওসি জামাল বলেন, "আমি জেলায় ৫ম বার শ্রেষ্ঠ হওয়ার পর যতটুকু না আনন্দিত হয়েছি, তার চেয়েও বেশি খুশি হয়েছি আমাদের পরিচিত মুখ তাইহান ছোয়াদকে পুরস্কৃত করায়। এমন সুন্দর আয়োজনের জন্য হিলফুল ফুযুল শান্তি সংঘের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ছোয়াদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।"অনুষ্ঠান শেষে সংবর্ধিত অতিথিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ।

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।

প্রিন্ট করুন ফটোকার্ড ই-পেপার ব্রডশিট