শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬, ০১:৩০ পিএম
নন্দিত টিভি
জামায়াতের সঙ্গে জোটের বিরোধে এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

জামায়াতের সঙ্গে জোটের বিরোধে এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

watermark
nonditotvnews

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। জামায়াতে ইসলামীর সঙ্গে জোট গঠন, দলের অভ্যন্তরীণ গণতান্ত্রিক চর্চার অভাব এবং নিজস্ব রাজনৈতিক আদর্শ থেকে সরে আসাসহ একাধিক কারণে তিনি দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে নিজের পদত্যাগের কারণ তুলে ধরে এসব কথা জানান সাবেক এই এনসিপি নেত্রী।সামান্তা শারমিনের অভিযোগ, জামায়াতের সঙ্গে রাজনৈতিক ঐক্যে যাওয়ার ফলে এনসিপি তার নিজস্ব রাজনৈতিক পরিচয় ও স্বতন্ত্র অবস্থান হারাচ্ছে। দলটি ধীরে ধীরে জামায়াতের রাজনৈতিক বলয়ের মধ্যে হারিয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে এই দলে থাকা সম্ভব নয় বলেই দীর্ঘ চিন্তাভাবনার পর তিনি পদত্যাগ করেছেন।তার মতে, জামায়াতের সঙ্গে জোটের সিদ্ধান্তের মধ্য দিয়ে এনসিপি জুলাই আন্দোলনের গণ-আকাঙ্ক্ষা এবং নিজস্ব আদর্শিক ভিত্তি বিসর্জন দিয়েছে। এই ঐক্য এনসিপির রাজনৈতিক স্বাতন্ত্র্যকে প্রশ্নের মুখে ফেলেছে।

দলের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন সামান্তা। তিনি বলেন, জুলাই আন্দোলনে নারীদের ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ ভূমিকা থাকলেও এনসিপির শীর্ষ নেতৃত্ব এবং সিদ্ধান্ত গ্রহণের পর্যায়ে নারীদের যথাযথ প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়নি। বরং দলের ভেতরে চরম বৈষম্য তৈরি করা হয়েছিল।নির্বাচনী সমীকরণ নিয়েও নিজের মতামত তুলে ধরেন তিনি। সামান্তার দাবি, এনসিপি এককভাবে নির্বাচনে অংশ নিলে আরও বেশি আসন পেতে পারত। তার অভিযোগ, জামায়াত এনসিপিকে রাজনৈতিকভাবে ব্যবহার করেছে। এনসিপির সঙ্গে ঐক্য না হলে জামায়াত এত আসন পেত না; বরং দলটি ১০ থেকে ১২টি আসন পেতে পারত বলে মন্তব্য করেন তিনি।এদিকে এনসিপি ছাড়ার পর নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম গড়ে তোলার পরিকল্পনার কথাও জানিয়েছেন সামান্তা শারমিন। তিনি বলেন, প্রচলিত রাজনৈতিক বিভাজনের বাইরে গিয়ে একটি নতুন প্রগতিশীল রাজনৈতিক ধারা তৈরি করতে চান।

সামান্তা জানান, এমন একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম গড়ে তুলতে ইতোমধ্যে বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা শুরু করেছেন তিনি। সবার সঙ্গে আলোচনা করেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। পুরোনো রাজনৈতিক ধারার বিভাজন ভেঙে প্রগতিশীল, মুক্তিকামী ও দেশপ্রেমিক মানুষকে সঙ্গে নিয়ে নতুন রাজনৈতিক শক্তি গড়ে তোলাই তার লক্ষ্য।তিনি আরও জানান, এনসিপি থেকে আগে পদত্যাগ করা সাবেক শীর্ষ নেতাদের কাছ থেকেও ভালোবাসা ও শুভেচ্ছা পাচ্ছেন। তাদের সবাইকে সঙ্গে নিয়েই ভবিষ্যতে কাজ করতে চান তিনি।এদিকে সামান্তা শারমিনের পদত্যাগকে স্বাগত জানিয়েছেন এনসিপি থেকে আগে সরে যাওয়া কয়েকজন শীর্ষ নেতা। তার এই সিদ্ধান্তের মধ্য দিয়ে দলটির অভ্যন্তরীণ মতপার্থক্য এবং জামায়াতের সঙ্গে রাজনৈতিক ঐক্য নিয়ে বিতর্ক নতুন করে সামনে এসেছে।

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।

প্রিন্ট করুন ফটোকার্ড ই-পেপার ব্রডশিট