শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬, ০১:২১ পিএম
নন্দিত টিভি
সিলেট টেস্টে ধুঁকছে বাংলাদেশ, একাই লড়ছেন হৃদয়

সিলেট টেস্টে ধুঁকছে বাংলাদেশ, একাই লড়ছেন হৃদয়

watermark
nonditotvnews

সিলেট টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বড় সংগ্রহের জবাবে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়েছে স্বাগতিকরা। একের পর এক ব্যাটারের বিদায়ে দলের হাল ধরার চেষ্টা করছেন তাওহীদ হৃদয়।সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় দিনের খেলায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৮৩ রান। প্রথম ইনিংসে ক্যারিবীয়দের করা ৩৫৬ রানের তুলনায় এখনো ১৭৩ রানে পিছিয়ে রয়েছে টাইগাররা।

এর আগে ওয়েস্ট ইন্ডিজ নিজেদের প্রথম ইনিংসে ১০৬.৪ ওভার ব্যাট করে ৩৫৬ রানে অলআউট হয়। ক্যারিবীয়দের হয়ে দুর্দান্ত ব্যাটিং করেন আমীর জাঙ্গু। তার ব্যাট থেকে আসে ১৩৩ রানের অসাধারণ ইনিংস। বাংলাদেশের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন পেসার হাসান মাহমুদ। তিনি একাই শিকার করেন ৬ উইকেট।জবাবে ব্যাট করতে নেমে প্রথম দিন শেষে ৩ উইকেট হারিয়ে ৮৮ রান সংগ্রহ করেছিল বাংলাদেশ। দ্বিতীয় দিনের খেলায় শুরু থেকেই উইকেট হারাতে থাকে স্বাগতিকরা। মাত্র ১৩ রানে নাঈম হাসানের বিদায়ে ভাঙে উদ্বোধনী জুটি। এরপর ২২ রানে তানজিদ হাসান এবং ৫১ রানে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সাজঘরে ফেরেন।

তৃতীয় দিনের শুরুতে মুশফিকুর রহিমও বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি। দলীয় ১২৪ রানে চতুর্থ ব্যাটার হিসেবে আউট হন তিনি। এরপর ১৩৮ রানে পঞ্চম উইকেট হারায় বাংলাদেশ। ব্যক্তিগত ৮ রান করে ফিরে যান লিটন দাস।তবে একপ্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যাচ্ছেন তাওহীদ হৃদয়। শুরু থেকেই বেশ আত্মবিশ্বাসের সঙ্গে ব্যাটিং করা এই তরুণ ব্যাটার ৭৯ রানে অপরাজিত রয়েছেন। অন্যদিকে তার সঙ্গে ক্রিজে রয়েছেন হাসান মাহমুদ।এদিকে মিরাজও ইনিংস বড় করার চেষ্টা করেছিলেন। তবে ১৬ রান করার পর সাজঘরে ফিরতে হয় তাকে।সব মিলিয়ে ওয়েস্ট ইন্ডিজের বড় সংগ্রহের বিপরীতে প্রথম ইনিংসে এখনো কঠিন চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ। ব্যাটিং বিপর্যয় কাটিয়ে তাওহীদ হৃদয় ও হাসান মাহমুদ দলকে কতদূর এগিয়ে নিতে পারেন, এখন সেটিই দেখার বিষয়।

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।

প্রিন্ট করুন ফটোকার্ড ই-পেপার ব্রডশিট