শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬, ১২:৫৮ পিএম
নন্দিত টিভি
পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ১২ ভারতীয় গরু ও নসিমন আটক

পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ১২ ভারতীয় গরু ও নসিমন আটক

watermark
nonditotvnews

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে পৃথক দুটি বিশেষ অভিযানে ১২টি ভারতীয় গরু ও একটি মেশিনচালিত নসিমন গাড়ি আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক করা মালামালের আনুমানিক সিজার মূল্য ১১ লাখ টাকা।শুক্রবার (৬ নভেম্বর) তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৫ নভেম্বর ব্যাটালিয়ন সদরের বিশেষ টহলদল সীমান্ত থেকে প্রায় দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ভান্ডারদহ পাকা রাস্তা এলাকায় অভিযান চালায়। এ ছাড়া ৬ নভেম্বর ঝালংগী বিওপির বিশেষ টহলদল সীমান্ত থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঝালংগী দাঙ্গারবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে।

পৃথক অভিযানে মালিকবিহীন অবস্থায় এসব ভারতীয় গরু ও নসিমন গাড়ি আটক করা হয়।বিজিবি জানায়, সীমান্তে চোরাচালান, মাদকদ্রব্যের অনুপ্রবেশ ও অবৈধ বাণিজ্য প্রতিরোধে নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ অভিযান জোরদার করা হয়েছে। সীমান্ত অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।

প্রিন্ট করুন ফটোকার্ড ই-পেপার ব্রডশিট