শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬, ১২:৫৫ পিএম
নন্দিত টিভি
কালীগঞ্জে মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন ইউথ ভয়েস ফ্রেন্ডস ক্লাব

কালীগঞ্জে মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন ইউথ ভয়েস ফ্রেন্ডস ক্লাব

watermark
nonditotvnews

গাজীপুরের কালীগঞ্জে বালীগাঁও যুব সমাজের উদ্যোগে আয়োজিত মিনিবার ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে ট্রাইব্রেকারে রেমিড্যান্স যোদ্ধা জামালপুরকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ইউথ ভয়েস ফ্রেন্ডস ক্লাব বালীগাঁও।শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে উপজেলার বালীগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে উৎসবমুখর পরিবেশে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।টুর্নামেন্টে মোট আটটি দল অংশগ্রহণ করে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় শেষ পর্যন্ত ভয়েস ফ্রেন্ডস ক্লাব বালীগাঁও ও রেমিড্যান্স যোদ্ধা জামালপুর ফাইনালে জায়গা করে নেয়। ফাইনাল ম্যাচে দুই দলের খেলোয়াড়রা দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করেন। নির্ধারিত সময়ে খেলা অমীমাংসিত থাকায় ট্রাইব্রেকারে গড়ায় ম্যাচ। শেষ পর্যন্ত ট্রাইব্রেকারে জয় পেয়ে শিরোপা নিশ্চিত করে ভয়েস ফ্রেন্ডস ক্লাব বালীগাঁও।

সভাপতিত্ব করেন সালাউদ্দিন আহমেদ। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন হিমেল খান।এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়াঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ।আয়োজকরা জানান, যুবসমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করা, মাদক ও অপরাধ থেকে দূরে রাখা এবং এলাকার তরুণদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি গড়ে তোলার লক্ষ্যেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।খেলা দেখতে মাঠে বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতি ছিল। টানটান উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচ উপভোগ করেন স্থানীয় ক্রীড়াপ্রেমীরা।

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।

প্রিন্ট করুন ফটোকার্ড ই-পেপার ব্রডশিট