শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬, ১২:৫২ পিএম
নন্দিত টিভি
পরিচ্ছন্ন সোনারগাঁ গড়ার লক্ষ্যে বিডি ক্লিনের পরিচ্ছন্নতা অভিযান

পরিচ্ছন্ন সোনারগাঁ গড়ার লক্ষ্যে বিডি ক্লিনের পরিচ্ছন্নতা অভিযান

watermark
nonditotvnews

পরিচ্ছন্ন ও দূষণমুক্ত সোনারগাঁ গড়ার প্রত্যয়ে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ের থানা রোডে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন।শুক্রবার (৬ নভেম্বর) বিডি ক্লিন নারায়ণগঞ্জ জেলা সমন্বয়ক কামরুজ্জামান রানার তত্ত্বাবধানে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ কার্যক্রম পরিচালিত হয়। এ সময় থানা রোডের সিএনজি স্ট্যান্ড থেকে নতুন সেবা হাসপাতাল পর্যন্ত রাস্তার দুপাশে পড়ে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন সংগঠনের স্বেচ্ছাসেবীরা।

পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি আশপাশের ব্যবসায়ী, পথচারী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে পরিচ্ছন্নতার গুরুত্ব ও সচেতনতার বার্তা পৌঁছে দেওয়া হয়।কামরুজ্জামান রানা বলেন, শুধু পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করলেই হবে না, বরং প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই গড়ে তোলা সম্ভব পরিচ্ছন্ন ও সুন্দর সোনারগাঁ।

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।

প্রিন্ট করুন ফটোকার্ড ই-পেপার ব্রডশিট