বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬, ০৫:৩৫ পিএম
নন্দিত টিভি
২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

watermark
nonditotvnews

দেশে হামের সংক্রমণ ও উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।বৃহস্পতিবার (৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর হাম ও হামের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত এক হাজার ২৭২ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ১০৫ জন। আর হামের উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছে এক হাজার ১৬৭ জন।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে একজন এবং চট্টগ্রাম বিভাগে দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৬৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছর নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৪ হাজার ২১৯ জনে।এদিকে, গত ২৪ ঘণ্টায় আরও এক হাজার ৩২৭ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে। ফলে এ পর্যন্ত দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই লাখ ৩৫ হাজার ৪৭৫ জনে।স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত তথ্য অনুযায়ী, নিশ্চিত হাম ও সন্দেহভাজন রোগীর সংখ্যা এবং উপসর্গ নিয়ে মৃত্যুর হিসাব—সব মিলিয়ে পরিস্থিতি নিয়ে উদ্বেগ অব্যাহত রয়েছে।

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।

প্রিন্ট করুন ফটোকার্ড ই-পেপার ব্রডশিট