বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬, ০৫:১৭ পিএম
নন্দিত টিভি
নিহত তৌফিকের পরিবারের পাশে দাঁড়াচ্ছেন জামায়াত আমির

নিহত তৌফিকের পরিবারের পাশে দাঁড়াচ্ছেন জামায়াত আমির

watermark
nonditotvnews

গাজীপুরের শ্রীপুরে শ্রমিক আন্দোলনে নিহত তৌফিক হোসেনের অসহায় পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। স্বামীকে হারিয়ে মাত্র ১১ মাসের শিশুসন্তান নিয়ে অনিশ্চয়তায় পড়া তৌফিকের স্ত্রীর সঙ্গে কথা বলে পরিবারের খোঁজখবর নেন তিনি।বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান জামায়াত আমির।ফোনালাপে ডা. শফিকুর রহমান জানান, তৌফিক ও তার বড় ভাই একই পোশাক কারখানায় কাজ করতেন। দরিদ্র পরিবারে বেড়ে ওঠা দুই ভাইয়ের জীবন ছিল সংগ্রামে ভরা। শ্রমিক আন্দোলনের সময় চোখের সামনেই ছোট ভাইকে হারান বড় ভাই। হাসপাতালে নেওয়ার পর তৌফিক সংজ্ঞাহীন থাকায় শেষবারের মতো তার সঙ্গে কথাও বলতে পারেননি তিনি।জামায়াত আমির আরও জানান, তৌফিকের স্ত্রী আগে অভাবের কারণে পোশাক কারখানায় কাজ করতেন। তবে সন্তান জন্মের পর ১১ মাসের শিশুটির দেখাশোনার জন্য চাকরি ছেড়ে দেন। এখন স্বামীকে হারিয়ে শিশুসন্তানকে নিয়ে চরম অনিশ্চয়তায় দিন কাটছে তার।

পরিবারটির নিজস্ব কোনো বসতভিটাও নেই। গাইবান্ধার গোবিন্দগঞ্জে এক ইঞ্চি জমিও নেই তাদের। বর্তমানে স্বামীর চাচার ছোট একটি ঘরে আশ্রয় নিয়েছেন তৌফিকের স্ত্রী ও সন্তান।এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, দরিদ্র মানুষের বিচার পাওয়ার সুযোগ নিয়ে সংশয় থাকলেও তারা ন্যায়বিচারের দাবি জানাবেন। বিচার নিশ্চিত হলে অসহায় স্ত্রী ও পরিবার কিছুটা হলেও সান্ত্বনা পাবে।তিনি আরও আশ্বাস দেন, জামায়াতে ইসলামী এই পরিবারের পাশে থাকবে। পাশাপাশি অসহায় পরিবারটির সহায়তায় মহান আল্লাহর কাছে দোয়া করেন তিনি।এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের গাইবান্ধা জেলা আমির ও সংসদ সদস্য আব্দুল করিম, সাবেক জেলা আমির ও গোবিন্দগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য প্রার্থী ডা. আব্দুর রহিম সরকার, গোবিন্দগঞ্জ উপজেলা জামায়াতের আমিরসহ স্থানীয় নেতারা। তারা শোকসন্তপ্ত পরিবারের খোঁজখবর নেন এবং স্বজনদের সান্ত্বনা জানান।

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।

প্রিন্ট করুন ফটোকার্ড ই-পেপার ব্রডশিট