বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬, ০৫:০৭ পিএম
নন্দিত টিভি
সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় গরু, ইয়াবা ও শাড়ি-চাদর জব্দ

সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় গরু, ইয়াবা ও শাড়ি-চাদর জব্দ

watermark
nonditotvnews

লালমনিরহাটের পাটগ্রাম ও হাতীবান্ধা সীমান্তে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) এবং যৌথ টাস্কফোর্সের পৃথক অভিযানে ভারতীয় গরু, ইয়াবা ট্যাবলেট, শাড়ি ও কাশ্মীরি চাদর জব্দ করা হয়েছে। এসব অভিযানে দুইজনকে আটক করা হয়েছে।বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পাটগ্রাম উপজেলার নাজিরগোমানী বিওপির দায়িত্বপূর্ণ কাউয়ামারী বাজার এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আখতারের নেতৃত্বে বিজিবি, পুলিশ ও আনসারের সমন্বয়ে যৌথ টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়। এ সময় দুইজনকে আটকসহ আটটি ভারতীয় গরু জব্দ করা হয়। পরে আটক ব্যক্তিদের ও গরুগুলো পাটগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ছাড়া বুড়িমারী বিওপির টহলদল বুড়িমারী আইসিপি জিরো পয়েন্ট থেকে সাতটি ভারতীয় শাড়ি ও সাতটি কাশ্মীরি চাদর জব্দ করে। ঝালংগী বিওপির টহলদল পকেটপাড়া এলাকা থেকে একটি এবং সিংগীমারী বিওপির টহলদল কানিপাড়া এলাকা থেকে একটি ভারতীয় গরু আটক করে।

অন্যদিকে পূর্ব সারডুবি বিওপির টহলদল পূর্ব সারডুবি সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা থেকে ৬৮ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ করে।বিজিবির তথ্যমতে, জব্দ করা গরু, মাদকদ্রব্য ও অন্যান্য ভারতীয় মালামালের আনুমানিক সিজার মূল্য ৯ লাখ ৪৪ হাজার ৩০০ টাকা।তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) জানিয়েছে, সীমান্তে চোরাচালান, মাদক পাচার ও অবৈধ বাণিজ্য প্রতিরোধে তাদের গোয়েন্দা তৎপরতা, নিয়মিত টহল ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।

প্রিন্ট করুন ফটোকার্ড ই-পেপার ব্রডশিট