বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬, ০৩:১০ পিএম
নন্দিত টিভি
ওমরা শেষে দেশে ফিরলেন মেম্বার পদপ্রার্থী শাহ আলম, চাইলেন দোয়া

ওমরা শেষে দেশে ফিরলেন মেম্বার পদপ্রার্থী শাহ আলম, চাইলেন দোয়া

watermark
nonditotvnews

পবিত্র ওমরা পালন শেষে আজ দেশে ফিরেছেন মুছাপুর ইউনিয়ন ১ নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী মোঃ শাহ আলম। পবিত্র মক্কা ও মদিনায় ইবাদত-বন্দেগি সম্পন্ন করে সুস্থভাবে দেশে ফিরতে পেরে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছেন তিনি।দেশে ফিরে মেম্বার পদপ্রার্থী মোঃশাহ আলম বলেন, “পবিত্র ওমরা পালন করতে গিয়ে মহান আল্লাহর কাছে দেশ, জাতি ও এলাকার মানুষের সুখ, শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় দোয়া করেছি। বিশেষ করে আমার এলাকার সর্বস্তরের মানুষের জন্য দোয়া করেছি, যেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং সুখে-শান্তিতে জীবনযাপন করতে পারেন।

তিনি আরও বলেন, “আমি সবসময় মানুষের ভালোবাসা নিয়ে পথ চলতে চাই। মানুষের বিপদে-আপদে পাশে থাকা এবং এলাকার উন্নয়ন ও কল্যাণে কাজ করাই আমার প্রত্যাশা। এজন্য সকলের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করছি। মহান আল্লাহ যেন আমাকে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে মানুষের সেবা করার তৌফিক দান করেন।”তিনি আরও বলেন, “আপনাদের দোয়া ও ভালোবাসা আমার পথচলার অনুপ্রেরণা। আমি সবার কাছে দোয়া চাই, মহান আল্লাহ যেন আমার ওমরা কবুল করেন এবং আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দান করেন।”পরিশেষে তিনি এলাকার সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করেন।

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।

প্রিন্ট করুন ফটোকার্ড ই-পেপার ব্রডশিট