বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬, ০৫:২৩ পিএম
নন্দিত টিভি
২৩ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন পর্তুগিজ মহাতারকা

২৩ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন পর্তুগিজ মহাতারকা

watermark
নিজস্ব প্রতিবেদক

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। দীর্ঘ ২৩ বছরের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার সিদ্ধান্ত জানিয়েছেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই ফুটবলার। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক আবেগঘন ভিডিও বার্তায় সমর্থকদের উদ্দেশে নিজের বিদায়ের কথা জানান তিনি।ভিডিওতে জাতীয় দলের ঐতিহাসিক ৭ নম্বর জার্সির প্রসঙ্গ তুলে রোনালদো বলেন, পর্তুগালের ৭ নম্বর জার্সিটি ফিরিয়ে দেওয়ার সময় এসেছে। তিনি কখনোই জার্সিটিকে শুধু নিজের মনে করেননি। তবে দীর্ঘ ২৩ বছর এই জার্সি পরার সৌভাগ্য ও দায়িত্ব পেয়েছেন বলে জানান এই ফুটবল কিংবদন্তি।

২০০৩ সালে পর্তুগালের জাতীয় দলে অভিষেক হয় রোনালদোর। এরপর দুই দশকের বেশি সময় ধর��� দেশের হয়ে মাঠ মাতিয়েছেন তিনি। তার নেতৃত্বে ২০১৬ সালে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতে পর্তুগাল। এছাড়া ২০১৯ সালে উয়েফা নেশনস লিগও জয় করে দলটি।পর্তুগালের ইতিহাসে সর্বকালের অন্যতম সেরা ফুটবলার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন রোনালদো। জাতীয় দলের হয়ে তার গোলসংখ্যা ১৪৬। আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতার রেকর্ডও তার দখলে। সর্বশেষ হিসাব অনুযায়ী, পর্তুগালের হয়ে তার ম্যাচসংখ্যা ২৩৪।

রোনালদোর এই বিদায়ের ঘোষণায় বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের মধ্যে আবেগঘন প্রতিক্রিয়া তৈরি হয়েছে। দীর্ঘদিনের পরিচিত ৭ নম্বর জার্সিতে আর জাতীয় দলের হয়ে তাকে দেখা যাবে না—এটি নিঃসন্দেহে পর্তুগিজ ফুটবলের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত।তবে নভেম্বরের আন্তর্জাতিক বিরতির পর জাতীয় দলের হয়ে তার অধ্যায়ের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে। ক্লাব ফুটবলে তার ভবিষ্যৎ নিয়ে অবশ্য এই ঘোষণায় কিছু বলা হয়নি।

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।

প্রিন্ট করুন ফটোকার্ড ই-পেপার ব্রডশিট