বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬, ০৭:৩৬ পিএম
নন্দিত টিভি
২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, কার্যকর ছুটি মিলবে ২২ দিন

২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, কার্যকর ছুটি মিলবে ২২ দিন

watermark
nonditotvnews

২০২৭ সালে সরকারি চাকরিজীবীদের জন্য সাধারণ ছুটি ও নির্বাহী আদেশে মোট ২৯ দিন ছুটি নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে সাধারণ ছুটি ১৫ দিন এবং নির্বাহী আদেশে ছুটি থাকবে ১৪ দিন। তবে এ ছুটির ৭ দিন শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলে যাওয়ায় কার্যকর ছুটি পাওয়া যাবে ২২ দিন।মন্ত্রিসভার অনুমোদনের পর ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করতে যাচ্ছে সরকার। বুধবার (৪ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হতে পারে।জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী বছরও চলতি বছরের মতো পবিত্র ঈদুল ফিতরে পাঁচ দিন, ঈদুল আজহায় ছয় দিন এবং শারদীয় দুর্গাপূজায় দুই দিন ছুটি থাকবে।নাম প্রকাশ না করার শর্তে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, ঈদুল ফিতর ও ঈদুল আজহার দিন সাধারণ ছুটি থাকবে। এর বাইরে ঈদুল ফিতরের আগে দুই দিন ও পরে দুই দিনসহ মোট চার দিন নির্বাহী আদেশে ছুটি দেওয়া হবে।

অন্যদিকে ঈদুল আজহার আগে দুই দিন এবং পরে তিন দিনসহ মোট পাঁচ দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে।ওই কর্মকর্তা আরও জানান, শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমীর দিন সাধারণ ছুটি এবং মহানবমীর দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে।এর আগে গত ২ নভেম্বর মন্ত্রিসভার বৈঠকে ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত তালিকা অনুযায়ী, সাধারণ ছুটির ১৫ দিনের মধ্যে চার দিন এবং নির্বাহী আদেশে ঘোষিত ১৪ দিনের মধ্যে তিন দিন সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলে গেছে। ফলে সব মিলিয়ে কার্যকর সরকারি ছুটি থাকবে ২২ দিন।

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।

প্রিন্ট করুন ফটোকার্ড ই-পেপার ব্রডশিট