বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬, ১২:৫৩ পিএম
নন্দিত টিভি
বাংলাদেশের এশিয়া কাপের ১৯ সদস্যের দলে চমক

বাংলাদেশের এশিয়া কাপের ১৯ সদস্যের দলে চমক

watermark
nonditotvnews

রাইজিং স্টারস এশিয়া কাপের আসন্ন আসরকে সামনে রেখে ১৯ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশ ‘এ’ দলের এই স্কোয়াডে জায়গা পেয়েছেন মোহাম্মদ নাইম শেখ, সাব্বির রহমান, পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ সাইফউদ্দিন, আফিফ হোসেন ধ্রুব ও ইয়াসির আলী চৌধুরীর মতো পরিচিত ক্রিকেটাররা।আগামী ৬ নভেম্বর থেকে প্রধান কোচ মোহাম্মদ আশরাফুলের অধীনে প্রস্তুতি শুরু করবেন প্রাথমিক দলে ডাক পাওয়া ক্রিকেটাররা। অনুশীলন ও প্রস্তুতি শেষে ১৯ সদস্যের এই দল থেকে চূড়ান্ত করা হবে ১৫ জনকে। নির্বাচিত ক্রিকেটারদের নিয়েই টুর্নামেন্টে অংশ নিতে কাতার যাবে বাংলাদেশ ‘এ’ দল।আগামী ১৯ থেকে ২৯ নভেম্বর কাতারে অনুষ্ঠিত হবে আট দলের এই প্রতিযোগিতা। ৫০ ওভারের টুর্নামেন্টে বাংলাদেশ খেলবে ‘এ’ গ্রুপে।

এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ‘এ’, আফগানিস্তান ‘এ’ ও হংকং (চীন)।অন্যদিকে ‘বি’ গ্রুপে রয়েছে পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত, ভারত ‘এ’ ও নেপাল। দুই গ্রুপের শীর্ষ দুটি করে দল উঠবে সেমিফাইনালে। আগামী ২৬ ও ২৭ নভেম্বর অনুষ্ঠিত হবে সেমিফাইনালের ম্যাচগুলো।মোহাম্মদ নাইম শেখ, মাহমুদুল হাসান জয়, ইফতেখার হোসেন ইফতি, শাহাদাত হোসেন দিপু, ইয়াসির আলী চৌধুরী, সাব্বির রহমান, মোহাম্মদ পারভেজ হোসেন ইমন, ইরফান শুক্কুর, সামিউন বাসির রাতুল, রকিবুল হাসান, মো. রুবেল, রিপন মন্ডল, ইকবাল হোসেন ইমন, চৌধুরী মো. রিজওয়ান, মো. সাইফউদ্দিন, মো. জাকির হাসান, আফিফ হোসেন ধ্রুব, এস এম মেহেরব ও আমিনুল ইসলাম বিপ্লব।

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।

প্রিন্ট করুন ফটোকার্ড ই-পেপার ব্রডশিট