বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬, ১২:২৬ পিএম
নন্দিত টিভি
গিদারী ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ছাত্রবন্ধু স্পোর্টিং ক্লাব

গিদারী ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ছাত্রবন্ধু স্পোর্টিং ক্লাব

watermark
nonditotvnews

গাইবান্ধার ১১নং গিদারী ইউনিয়ন কাউন্সিল বাজার ফুটবল টুর্নামেন্টের বহুল প্রতীক্ষিত ফাইনাল খেলা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। জমজমাট এ ফাইনালে ডাঙ্গার ঘাট ফুটবল একাদশকে ৩-০ গোলের ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ছাত্রবন্ধু স্পোর্টিং ক্লাব, ঠাকুরের ভিটা।ফাইনাল খেলাকে কেন্দ্র করে মাঠজুড়ে সৃষ্টি হয় উৎসবের আমেজ। দুই দলের খেলোয়াড়দের দুর্দান্ত নৈপুণ্য, আক্রমণ পাল্টা আক্রমণ এবং দর্শকদের করতালিতে খেলাটি হয়ে ওঠে উপভোগ্য। বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শকের উপস্থিতিতে পুরো মাঠ প্রাণবন্ত হয়ে ওঠে।ফাইনাল ম্যাচে সভাপতিত্ব করেন ১১নং গিদারী ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব আবু ছানি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক জাহিদুল ইসলাম।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা যুবদলের সভাপতি রাগিব চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা যুবদলের আহ্বায়ক ইউনুস আলী দুখু এবং সদস্য সচিব অ্যাডভোকেট আল আমিন, রুহুল আমিন তমাল যুগ্ন আহবায়ক সদর উপজেলা যুবদল, তৌফিক রহমান সাগর, আহবায়ক সদর উপজেলা যুবদল,
মাসুদ রানা সভাপতি ১১নং গিদারী ইউনিয়ন বিএনপি ,এ সময় বিএনপি, যুবদল, কৃষক দল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ক্রীড়াপ্রেমী দর্শকরা উপস্থিত ছিলেন।টুর্নামেন্টের সার্বিক আয়োজন ও বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন মালয়েশিয়া প্রবাসী টুর্নামেন্টের উদ্যোক্তা ওয়াসিম সরকার বাবু। তাঁর উদ্যোগ ও সহযোগিতায় এ ক্রীড়া আয়োজন সফলভাবে সম্পন্ন হয়।

এদিকে, টুর্নামেন্টটি সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আয়োজক কমিটির পক্ষে দায়িত্ব পালন করেন হারুন, সাইফুল, জাহিদুল, ময়নুল, শহিদুল, খয়বার ও সাংবাদিক জাহিদুল ইসলামসহ আরও অনেকে। তাঁদের সম্মিলিত প্রচেষ্টা, আন্তরিকতা ও নিরলস সহযোগিতায় পুরো আয়োজনটি সফলতার মুখ দেখে।খেলা শেষে বিজয়ী দলকে অভিনন্দন জানান অতিথি, আয়োজক কমিটির সদস্য ও উপস্থিত দর্শকরা। এ সময় বক্তারা বলেন, যুবসমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি সমাজে সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও ঐক্য প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।তাঁরা আরও বলেন, গ্রামাঞ্চলে এ ধরনের ফুটবল টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে নতুন খেলোয়াড় তৈরি এবং তরুণ প্রজন্মকে সুস্থ ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা সম্ভব। তাই ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান তাঁরা।পরিশেষে, ৩-০ গোলের দাপুটে জয়ে ছাত্রবন্ধু স্পোর্টিং ক্লাব, ঠাকুরের ভিটার চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে আনন্দ-উচ্ছ্বাস ও উৎসবমুখর পরিবেশে ১১নং গিদারী ইউনিয়ন কাউন্সিল বাজার ফুটবল টুর্নামেন্টের সফল পরিসমাপ্তি ঘটে।

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।

প্রিন্ট করুন ফটোকার্ড ই-পেপার ব্রডশিট