কিশোরগঞ্জ সদর উপজেলার ৫নং যশোদল ইউনিয়ন বাজারে দীর্ঘ দিন ধরে অত্যন্ত অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বিস্কুট, পাউরুটি, বনরুটি এবং বাচ্চাদের বিভিন্ন ধরনের কেক তৈরি ও বাজারজাত করে আসছে ‘মাওয়া ফুড বেকারি’ নামক একটি প্রতিষ্ঠান। বিএসটিআই ও খাদ্য অধিদপ্তরের কোনো ধরনের বৈধ অনুমোদন বা ছাড়পত্র ছাড়াই রমরমিয়ে চলছে এই অবৈধ খাদ্য ব্যবসা। অনুসন্ধানে জানা যায়, প্রতিষ্ঠানটির বৈধতার বিষয়ে কারখানার কর্তৃপক্ষের কাছে জানতে চাইলে তারা সঠিক কোনো কাগজপত্র দেখাতে ব্যর্থ হন। দীর্ঘ টালবাহানার পর তারা কেবল একটি পুরনো ট্রেড লাইসেন্স প্রদর্শন করেন, যার মেয়াদ এক বছর আগেই উত্তীর্ণ হয়ে গেছে। এছাড়া জনস্বাস্থ্য রক্ষায় বাধ্যতামূলক খাদ্য অধিদপ্তর এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর কোনো ধরনের অনুমোদন বা বৈধ লাইসেন্স তাদের কাছে নেই।স্থানীয় সূত্রে জানা যায়, এর আগেও এই অস্বাস্থ্যকর পরিবেশ ও অবৈধ কার্যক্রমের দায়ে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করেছিল।এদিকে, অনুসন্ধানী টিম ও গণমাধ্যমকর্মীরা কারখানায় উপস্থিত হয়ে অনিয়মের চিত্র তুলে ধরলে বেকারি কর্তৃপক্ষ দায়সারা মন্তব্য করে। তারা বলেন, “আমাদের তো কিছুদিন আগেও মোবাইল কোর্ট জরিমানা করেছে, আমরা এই ব্যবসা আর করব না।”
তবে সাংবাদিকদের অনুসন্ধানে এই বক্তব্যের পেছনে রয়েছে তীব্র সন্দেহের অবকাশ। প্রশ্ন উঠেছে—আসলেই কি তারা লোকসানের ভয়ে বা সচেতন হয়ে ব্যবসা চিরতরে বন্ধ করে দেবে, নাকি সাংবাদিক বা প্রশাসনের নজরদারি এড়াতে এটি নিছক একটি তাৎক্ষণিক অজুহাত মাত্র? অতীতেও মোবাইল কোর্টের জরিমানা দেওয়ার পরও যদি তারা একই অনিয়ম অব্যাহত রাখে, তবে কি এভাবেই দিনের পর দিন সাধারণ মানুষের স্বাস্থ্যের সাথে প্রতারণা করে অস্বাস্থ্যকর খাবার তৈরি ও বাজারজাত করা চলতে থাকবে? স্বাস্থ্য ও পুষ্টি বিশেষজ্ঞদের মতে অস্বাস্থ্যকর বেকারি খাবারের জন্য মারাত্মক ঝুকি,বিশেষজ্ঞদের মতে, অবৈধ ও অনুমোদনহীন বেকারিতে কেক, পাউরুটি, বিস্কুট বা বনরুটি তৈরিতে প্রায়ই নিম্নমানের ময়দা, পোড়া বা ক্ষতিকর তেল, অতিরিক্ত সোডিয়াম বা লবণ, এবং সোডা ব্যবহার করা হয়। এর পাশাপাশি খাবার আকর্ষণীয় বা দীর্ঘস্থায়ী করতে টেকনিক্যাল গ্রেডের ক্ষতিকর রঙ ও প্রিজারভেটিভ মেশানো হয়,
যা মানবদেহের জন্য ক্ষতিকারক। খাবারে অবৈধ কেমিক্যাল, টেক্সটাইল কালার বা পোড়া তেল ব্যবহারের ফলে শরীরে টক্সিন জমে, যা পরবর্তীতে কোলন ক্যান্সারসহ বিভিন্ন মরণব্যাধি ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে দেয়।শিশুরা বিস্কুট, কেক বা চিপসের মতো বেকারি খাবার বেশি পছন্দ করে। শিশু চিকিৎসকদের মতে, এসব খাবার পেট ভরালেও শরীরে প্রয়োজনীয় প্রোটিন, ভিটামিন ও আয়রনের ঘাটতি তৈরি করে। এর ফলে শিশুদের শারীরিক বৃদ্ধি ব্যাহত হয় এবং বুদ্ধিমত্তা বা মনোযোগের ক্ষমতা কমে যায়। তাছাড়াঅস্বাস্থ্যকর পরিবেশে তৈরি খাবারে ক্ষতিকর ব্যাকটেরিয়া ও ছত্রাক থাকে, যা শিশুদের পেটের পীড়া, ডায়রিয়া, আমাশয় এবং ক্রনিক গ্যাস্ট্রিকের মতো সমস্যায় আক্রান্ত করে। এতে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়ে।জনস্বাস্থ্য রক্ষায় বিশেষজ্ঞরা মনে করেন, শুধু নামমাত্র জরিমানা বা সাময়িক সতর্কতা দিয়ে এই অসাধু বেকারি মালিকদের থামানো সম্ভব নয়। বিএসটিআই এবং খাদ্য অধিদপ্তরের কঠোর নজরদারির মাধ্যমে এসব অবৈধ কারখানা সিলগালা এবং দোষীদের বিরুদ্ধে নিয়মিত জেল-জরিমানা বা আইনি ব্যবস্থা নিতে হবে। তাছাড়াঅভিভাবক ও সাধারণ মানুষকে সচেতন হতে হবে যাতে তারা লাইসেন্সবিহীন ও অস্বাস্থ্যকর পরিবেশের লোকাল বেকারি পণ্য বা খোলা খাবার কেনা থেকে বিরত থাকেন।